গায়ক ও রাজনীতিবিদ পবনের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ স্ত্রীর

ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংকে ঘিরে কিছুতেই বিতর্ক থামছে না। তারকার স্ত্রী জ্যোতি সিংয়ের বিরুদ্ধে হয়রানির গুরুতর অভিযোগ তোলার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একইসঙ্গে স্বামীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ জানিয়েছেন জ্যোতি।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন গায়ক পবন। তার অভিযোগ, পবন এফআইআর দায়ের […]

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, বদলাবে প্রশ্নপত্রের ধরন

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। তবে এবারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে কিছু পরিবর্তন আনবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথমবারের মতো এমসিকিউয়ের (বহুনির্বাচনি) পাশাপাশি থাকবে লিখিত অংশও।সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আগামী […]

প্রযুক্তিতে আমরা কেন পিছিয়ে?

আমরা কেন প্রযুক্তিতে, বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারছি না? বিশ্ব যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ন্যানো-প্রযুক্তি, মহাকাশ গবেষণা কিংবা বায়োটেকনোলজির মতো জটিল ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করছে, সেখানে আমারা এখনো মৌলিক প্রযুক্তি ব্যবহারে যথাযথভাবে দক্ষ হয়ে উঠিনি। এটা নিছক অ্যাকাডেমিক সমস্যা? নাকি রাষ্ট্রের উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান ও বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতার সঙ্গে জড়িত? শিক্ষার মূল উদ্দেশ্য […]

আজ মধ্যরাতে দেখা যাবে সুপারমুন

সুপারমুনের সময় চাঁদ মূলত নিজের কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর খুব কাছে চলে আসে, ফলে চাঁদকে বড় দেখায়। এই বছর পরপর তিনটি সুপারমুন বা আকারে বড় চাঁদ দেখার সুযোগ মিলবে। প্রথম সুপারমুন দেখা যাবে আজ ৬ অক্টোবর মধ্যরাতে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের আকাশে দেখা মিলবে বিরল সুপারমুন। যারা আজ রাতে সুপারমুন বা হারভেস্ট মুন দেখতে ব্যর্থ […]

খাওয়া শেষে বসে থাকা ধূমপানের থেকেও মারাত্মক ক্ষতিকর? কারণ জানালেন চিকিৎসকরা

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা বিশ্বজুড়ে প্রায় সবারই জানা। এটি শারীরিক কার্যক্ষমতা নিস্ক্রিয় করে মরণব্যাধি রোগ সৃষ্টি করে। হৃৎপিণ্ডের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দেয়। স্বাস্থ্য সচেতন মানুষরা এ কারণে ধূমপান করেন না। কিন্তু জানেন, খাবার খাওয়া শেষ করার পরপরই বসে থাকা হৃদরোগের জন্য উল্লেখযোগ্য ক্ষতিকর।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী কিমশেলথ ত্রিভান্দ্রমের কার্ডিওলজি বিভাগের পরামর্শদাতা […]

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, সুযোগ পাচ্ছেন যারা

ছয়টি আরব দেশের জোট ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদ’ বা জিসিসি চলতি বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর-একক এবং অভিন্ন পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। শুরুতে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করা হবে। এর নাম জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি […]

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক […]

জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ (সকালের নাশতা) বৈঠক অনুষ্ঠিত হয়।রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা […]

প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ‘কঠিন চীবর দান’ আজ সোমবার (৬ অক্টোবর)। এটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত।বৌদ্ধদের মতে, এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। মানবজাতির সুখ, শান্তি ও কল্যাণের লক্ষ্যে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তিনি ভিক্ষু সংঘকে […]

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার […]