৪ দিনের রিমান্ডে দীপু মনি

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক ঢাকার শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড […]

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এ দুর্ঘটনা ঘটেছে। দুপুরের নামাজ চলাকালে ভবনের ভিত্তি ওপরের তলায় চলমান নির্মাণকাজের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে এবং […]

অস্ত্র সমর্পণের খবর বানোয়াট: হামাস

আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘বানোয়াট’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে […]

বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, […]

বিশ্ববাজারে সোনার নতুন ইতিহাস, ভরি ২ লাখ টাকা হতে পারে দেশে

সোনার দাম বেড়েই চলেছে। হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে।বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারেও সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রথমবার এক ভরি […]

বিসিবির আলোচিত নির্বাচন আজ

দেশের বাইরে পুরুষ ও নারী ক্রিকেট দল খেলছে। দেশের পতাকা উঁচিয়ে ধরার চেষ্টা করছে। আর ঢাকায় ক্রিকেট সংগঠকরা বিসিবির মসনদে বসতে ব্যস্ত। ক্রিকেট সংগঠকদের নজর ছিল বিসিবির নির্বাচনে। খেলার খবর রাখার সময় নেই। সবাই বিসিবির চেয়ারে বসার দৌড়ে ব্যস্ত। ক্ষমতায় আসতে চান। গত কয়েকটি মাস বিসিবির নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ হয়ে গেছে। নির্বাচনের দৌড় আদালত পর্যন্ত […]

আরবাজ-সুরার ঘরে এলো নতুন অতিথি

অভিনেতা-নির্মাতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন। মেকআপ আর্টিস্ট সুরা খান এর সঙ্গে তাদের ঘরে এসেছে একটি কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খান পরিবার এখন খুশিতে ভাসছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর শনিবার মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নিয়েছে তাদের রাজকন্যা। খবর প্রকাশ্যে আসার পর […]

ট্রেনে কুবির নারী শিক্ষার্থীকে ‘উত্ত্যক্ত’, ৫ যুবক আটক

সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সোমবার (০৬ অক্টোবর) লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি […]

বিশ্ব শিক্ষক দিবসে চার দফা দাবি জানালো বি কে এ

শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট,ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বি কে এ )।রবিবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটিন নেতারা।এতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ […]

যে ৪টি উপায়ে জানতে পারবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে কি না

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সন্দেহ যে কোনও সময়ই দেখা দিতে পারে। কখনও হঠাৎই আপনার লগইন ও পাসওয়ার্ড কারো হাতে চলে যেতে পারে, কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে শুরু করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার বন্ধু বা পরিবারের কাছে অজানা মেসেজ যেতে পারে, প্রোফাইলের ছবি বা লোকেশন পরিবর্তিত হতে পারে। যদি একই পাসওয়ার্ড আপনি অন্য অ্যাকাউন্টেও ব্যবহার […]