জুলাই আন্দোলনে কেউ ‘মাস্টারমাইন্ড’ ছিল না: আসিফ মাহমুদ

চব্বিশের জুলাই আন্দোলনে প্রধান কুশীলব বা মাস্টারমাইন্ড হিসেবে কেউ ছিল না বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় এমন দাবি করেন তিনি।এদিন বিকেল ৩টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম […]

ইউরোপে পোশাক রপ্তানিতে ভারত-পাকিস্তানসহ ৫

প্রতিযোগিকে একাই টেক্কা দিচ্ছে বাংলাদেশইউরোপে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই রপ্তানি করছে। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।চলতি বছরের প্রথম ৮ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যেখানে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। […]

ভারত-পাকিস্তান-নেপালের চেয়েও বাংলাদেশে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণ কী?

দেশের বাজারে দফায় দফায় বাড়ছে স্বর্ণের দাম। ইতিহাস ছাপিয়ে ক্রমেই হচ্ছে নতুন রেকর্ড। সবশেষ গত মঙ্গলবার (১৪ অক্টোবর) টানা সপ্তমবারের মতো ভরিতে এক লাফে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।সবমিলিয়ে গত ২ বছরের […]

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি পেল বাফুফে

তৃণমূল ফুটবলে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা এবং ভিয়েতনাম মনোনীত থাকলেও বাংলাদেশকে বেছে নিয়েছে এএফসি।বাফুফে এএফসি অ্যাওয়ার্ডের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল: মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি এবং […]

ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো

বয়স ৪০ হলেও এখনও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলকে ছুটে চলেছেন তিনি। আয়ের দিক থেকে সবার থেকে এগিয়ে এই তারকা ফুটবলার।ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ‍্যে শীর্ষে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বছরে ২৮ কোটি ইউরো আয় করেছেন তিনি।এই তালিকায় দুই নম্বরে আছেন […]

সাবেক স্বামীর সঙ্গে ছবি পোস্টের পর সুখবর দিলেন মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক ইস্যুতে আলোচনায় ছিলেন। আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন বিভিন্ন সময়। সম্প্রতি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।এ তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট […]

৯ মাসেই ভেঙে গেল টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্ক

হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবং কিউবান, আমেরিকান ও স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাসের মধ্যকার বিচ্ছেদ হয়েছে। নয় মাসেরও কম সময় একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হলো এই তারকা জুটির।সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘দ্য মিশন ইম্পসিবল’ খ্যাত তারকার সঙ্গে সম্পর্কে জড়ান ৩৭ বছর বয়সী কিউবান বংশোদ্ভূত অভিনেত্রী। পরবর্তীতে তারা প্রেমের কথা প্রকাশ করেন। […]

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, জেনে নিন নিয়ম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ। কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের […]

প্রোগ্রামে না যাওয়ায় শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ শেকৃবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেয়ায় হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী সাদমান সাকিব কৃষি অনুষদের ৮৪তম ব্যাচের শিক্ষার্থী জানান, জুনিয়র অবস্থায় তিনি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। তবে পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে ফলাফল খারাপ হওয়ায় তিনি প্রোগ্রামে যাওয়া বন্ধ করেন।এ শিক্ষার্থী বলেন, […]

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফোন ব্যবহারের ভুল অভ্যাসই হয়ে উঠতে পারে শরীর ও ডিভাইসের জন্য মারাত্মক ক্ষতির কারণ। অনেকেই সুবিধার জন্য যেভাবে ফোন রাখেন বা ব্যবহার করেন, তাতে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, ত্বকের সংক্রমণ, ঘুমের সমস্যা এমনকি দুর্ঘটনার সম্ভাবনাও।পকেটে ফোন রাখার অভ্যাসচিকিৎসক লিলি ফ্রিডম্যানের মতে, শরীরের সঙ্গে ফোন […]