মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

প্রোগ্রামে না যাওয়ায় শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ শেকৃবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার
প্রোগ্রামে না যাওয়ায় শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ শেকৃবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মসূচিতে অংশ না নেয়ায় হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাদমান সাকিব কৃষি অনুষদের ৮৪তম ব্যাচের শিক্ষার্থী জানান, জুনিয়র অবস্থায় তিনি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। তবে পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে ফলাফল খারাপ হওয়ায় তিনি প্রোগ্রামে যাওয়া বন্ধ করেন।
এ শিক্ষার্থী বলেন, আমি ৭৮তম ব্যাচের মারুফ ভাইয়ের সঙ্গে প্রোগ্রামে যাওয়া বন্ধ করি। এরপর প্রোগ্রামে না যাওয়ার আক্রোশে গত ১২ অক্টোবর আমাকে হলে প্রবেশে বাধা দেয়া হয় এবং রুম থেকে বের করে দেয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ঘটনার পর তিনি তিনদিন ধরে হলের বাইরে অবস্থান করছেন। তিনি আরও বলেন, গত ১৪ অক্টোবর আমার বায়োকেমিস্ট্রি পরীক্ষা থাকার পরও হলে ঢুকতে না পারায় পড়তে পারিনি, এমনকি পরীক্ষাও দিতে পারিনি। এটা আমার জীবনের বড় ক্ষতি।
বর্তমানে ক্যাম্পাসেও নিজেকে অনিরাপদ মনে করছেন জানিয়ে সাকিব প্রশাসনের কাছে দ্রুত প্রতিকার চেয়েছেন। তিনি বলেন, আমি প্রশাসনের কাছে বৈধ শিক্ষার্থী। আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে না ঘটে। অনতিবিলম্বে আমাকে আগের জায়গায় ফিরিয়ে দেয়া হোক।
জানা যায়, অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফ নির্ধারিত সময়ে স্নাতক সম্পন্ন করতে না পারায় ছাত্রত্ব হারিয়েছেন। তবুও তিনি অবৈধভাবে হলের সিট দখল করে আছেন। এছাড়াও নবীন শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে দলীয় প্রোগ্রামে অংশ নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত মারুফ অভিযোগ অস্বীকার করে বলেন, ওর সিট ফেলার আমি কে? এটা ওর ব্যাচের সিদ্ধান্ত। তবে একই ব্যাচের আরেক শিক্ষার্থী মো. হাসান বলেন, ঘটনার পর আমরা বিষয়টি জানতে পারি, আগে জানতাম না।
এদিকে শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, ছাত্রদলের কোনো প্রোগ্রামে না যাওয়ার কারণে কাউকে সিট থেকে বের করে দেয়ার প্রশ্নই আসে না। একজনের সিট ফেলার খবর পেয়েছি, তবে সেটা তাদের ব্যাচের অভ্যন্তরীণ সমস্যা বা ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা কখনো জোরজবরদস্তি করি না। যারা সংগঠনের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করছে, তাদের পরিহার করা উচিত
এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট ড. ফিরোজ মাহমুদ বলেন, একজন শিক্ষার্থী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছিল। আমি তাকে অফিসে এসে বিস্তারিত বলার জন্য বলেছিলাম, কিন্তু সে আর আসেনি। যদি সুস্পষ্ট অভিযোগ পাই, ব্যবস্থা নেব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories