শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি পেল বাফুফে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার

তৃণমূল ফুটবলে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা এবং ভিয়েতনাম মনোনীত থাকলেও বাংলাদেশকে বেছে নিয়েছে এএফসি।
বাফুফে এএফসি অ্যাওয়ার্ডের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল: মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ ক্যাটাগরি। মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডটি লাওস জেতায় বাংলাদেশের জন্য গ্রাসরুট পুরস্কারের অপেক্ষা ছিল। গ্রাসরুট অ্যাওয়ার্ডের তিনটি ক্যাটাগরির (ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড) মধ্যে ব্রোঞ্জ ক্যাটাগরির পুরস্কার দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সেখানেই বাংলাদেশের নাম ডিসপ্লে হয়।
এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত থাকলেও, এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ডটি মঞ্চে উঠে গ্রহণ করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এর আগে ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। ফলে দশ বছর পর বাফুফে আবার এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল।
ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো, মেসি অবস্থান কোথায়?
বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে বিশেষ জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমীতে সাতশ খুদে ফুটবলারের সমবেত হওয়ার অনুষ্ঠানটি, যার ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছিল। সেটি এই স্বীকৃতির পেছনে একটি বড় ভূমিকা রেখেছে।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন। সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে বাংলাদেশ। এই কাজের স্বীকৃতিই পেয়েছে বাফুফে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories