রাজনৈতিক কৌতুহলী সংলাপে প্রকাশ্যে ‘দেলুপি’র টিজার

প্রকাশ্যে এলো বহুল আলোচিত সিনেমা ‘দেলুপি’ এর টিজার। শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া মাত্রই মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও তৈরি করেছে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ও আলোচনা।টিজারের শুরুতেই দেখা যায়-এক তরুণ দৌড়াচ্ছে গ্রামের নির্জন পথে। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে বাবার উদ্বিগ্ন কণ্ঠ, ‘পার্থ, তুই কনে?’ ছেলেটি জবাব দেয়, ‘বাইরে আছি।’ সঙ্গে […]

ডেঙ্গু আক্রান্ত আরও ৫১০ জন হাসপাতালে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ২৪৩ জনেই স্থির রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় […]

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা […]

সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।ওয়ারিয়র্স অব […]

ভারতে ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে […]

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা।বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত এই সাক্ষাৎ হয়।কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের […]

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে: নাহিদ

জনগণের সঙ্গে প্রতারণা করে কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই […]

জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ

আর মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য তারিখও ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন জ্যোতির্বিদরা।আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়ে দিয়েছেন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে এ জ্যোতির্বিদ জানিয়েছেন, ২০২৬-এর ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ […]

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের

টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপ এই হুঁশিয়ারি দেন পুতিন। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে […]

আলোচিত সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।​শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাটির বিস্তারিত ও মামলার সর্বশেষ অগ্রগতি […]