বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত আরও ৫১০ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার
ডেঙ্গু আক্রান্ত আরও ৫১০ জন হাসপাতালে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ২৪৩ জনেই স্থির রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৮১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories