১৬১৩ কোটি টাকা পাচার, নাফিস সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাতসহ চারজনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গুলশান থানায় এ মামলা করে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি এ-সংক্রান্ত সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম কর্তৃক […]

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু: গভর্নর

ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।অর্থনৈতিক সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, রমজানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। […]

ভারতের বিপক্ষে যেই স্মৃতি বাবরের জীবনের ‘অন্যতম সেরা

দুবাইয়ে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। ২৪ অক্টোবরের সেই ম্যাচ জয় পাকিস্তানের জন্য প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ভারতকে হারানোর মুহূর্ত। যা তৎকালীন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জীবনের অন্যতম সেরা ঘটনা।বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে ভারতকে সেবার ১০ উইকেটে পারায় পাকিস্তান। ওই বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে যায় দলটি। তবে তীরে গিয়ে তরি […]

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকের নাম

বিপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিট হবে আগামীকাল (৩০ নভেম্বর)। কিন্তু বিপিএলের নিলামের আগেই যেন চমক হিসেবে হাজির বিপিএলের নিলাম তালিকা। যে তালিকা থেকে বাদ গেছে জাতীয় দলে খেলা দুই ক্রিকেটারের নাম। বাদ পড়াদের একজন এনামুল হক বিজয়, অন্যজন মোসাদ্দেক হোসেন সৈকত।সম্প্রতি বিসিবি জানিয়েছিল, নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না গত আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের। […]

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ইথুন বাবুর […]

শাকিব-বুবলীর বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন অভিনেত্রী নিজেই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমকে দিলেন তিনি। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়।সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন […]

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় বর্ণিল অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের এডিটর (প্ল্যানিং) এরফানুল হক নাহিদ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সনক দ্রাবিড় […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পদ সৃষ্টির আগেই চূড়ান্ত ৩ প্রার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, ভবিষ্যতে কোনো পদ শূন্য হলে কোন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে তা আগেই ঠিক করে রাখা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভার নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ আগস্ট থেকে এক বছরের মধ্যে ইতিহাস বিভাগের কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে গেলে, […]

স্মার্টফোন থেকে ব্যাংকের পাসওয়ার্ডসহ লেনদেনের তথ্য চুড়ি করছে যে ম্যালওয়্যার

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি অনেক ব্যবহারকারী ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন আর্থিক তথ্য সংরক্ষণ করে রাখেন। কেউ কেউ নিয়মিত মোবাইল ব্যাংকিং বা অন্যান্য আর্থিক লেনদেনও করেন। এই অভ্যাসকে টার্গেট করেই নতুন এক ধরনের ম্যালওয়্যার ‘স্টারনাস’ ব্যবহারকারীদের ফোনে ঢুকছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো এনক্রিপটেড মেসেজিং অ্যাপের মাধ্যমে। ক্ষতিকর এপিকে ফাইল হিসেবে ছড়ানো এই […]

আপেল না কমলা, রোগ-প্রতিরোধ ক্ষমতার জন্য কোনটি ভালো?

এখন শীতকাল চলছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমী সংক্রমণও দেখা দিচ্ছে অনেকের। অনেক মানুষেরই রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এ জন্য রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলের দিকে ঝুঁকছেন তারা। আর বাজারে পাওয়া ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপেল ও কমলা।দুটি ফলই পুষ্টিগুণে সমৃদ্ধ। যা শরীরকে ব্যাপকভাবে সহায়তা করে। শীতে ছোট ছোট বিভিন্ন রোগ হয় বলে এ সময় […]