বিপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিট হবে আগামীকাল (৩০ নভেম্বর)। কিন্তু বিপিএলের নিলামের আগেই যেন চমক হিসেবে হাজির বিপিএলের নিলাম তালিকা। যে তালিকা থেকে বাদ গেছে জাতীয় দলে খেলা দুই ক্রিকেটারের নাম। বাদ পড়াদের একজন এনামুল হক বিজয়, অন্যজন মোসাদ্দেক হোসেন সৈকত।
সম্প্রতি বিসিবি জানিয়েছিল, নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না গত আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের। নিলামের আগের দিন ২৯ নভেম্বর প্রকাশিত নতুন তালিকায় দেখা গেছে সেখানে নেই মোসাদ্দেক ও বিজয়ের নাম। দুজনই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে।
এদিকে এই ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আলিস আল ইসলামকে। আগে নিলামের তালিকায় এই স্পিনারের নাম ছিল না, তা নিয়ে হয়েছিল সমালোচনা।
প্রসঙ্গত, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, আর মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসে।
Leave a Reply