শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ভারতের বিপক্ষে যেই স্মৃতি বাবরের জীবনের ‘অন্যতম সেরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার

দুবাইয়ে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। ২৪ অক্টোবরের সেই ম্যাচ জয় পাকিস্তানের জন্য প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ভারতকে হারানোর মুহূর্ত। যা তৎকালীন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জীবনের অন্যতম সেরা ঘটনা।
বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে ভারতকে সেবার ১০ উইকেটে পারায় পাকিস্তান। ওই বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে যায় দলটি। তবে তীরে গিয়ে তরি ডোবে বাবর আজমদের। দেশটিকে হারিয়ে শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া।
একটি ইউটিউব অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে বাবর বলেন, ‘ভারতকে হারানো আমার কাছে বিশেষ কিছু। ২০২২ (২০২১) সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাই। আমার কাছে, এটা আমার অন্যতম সেরা স্মৃতি। প্রথমবারের মতো পাকিস্তানি অধিনায়ক হিসেবে আমি বিশ্বকাপে ভারতকে হারিয়েছি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তান দ্বৈরথকে বিশাল বলেও উল্লেখ করেন বাবর। সাবেক এই অধিনায়ক বলেন, ‘ভারত-পাকিস্তান লড়াই আলাদা মানের। (তীব্রতা) অনেক বড়।
পাকিস্তানের হয়ে বাবরের সবচেয়ে বড় অর্জন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়। তবে একটি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন লালন করেন বাবর, ‘আমি একটি আইসিসি শিরোপা জিততে চাই। আমরা ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু হেরে গেছি। এ কারণেই আমি আমার ফিটনেস ও দক্ষতা নিয়ে কঠোর পরিশ্রম করছি। আরও ফিট হওয়ার চেষ্টা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories