লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের সপরিবারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সময় ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে দেশে ফিরবেন।শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের […]

ড্রোন দিয়ে রাশিয়ার ২টি সু-২৭ যুদ্ধবিমানে হামলা, ১টি পুরোপুরি ধ্বংস

দীর্ঘ-পাল্লার ড্রোন দিয়ে রাশিয়া দখলকৃত ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমানঘাঁটিতে দুইটি রুশ সু-২৭ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অপরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা দপ্তর (এসবিইউ)।সংস্থাটি জানায়, এসবিইউর স্পেশাল অপারেশন সেন্টার ‘আলফা’র পরিচালিত দীর্ঘ-পাল্লার ড্রোন বেলবেক বিমানঘাঁটিতে হামলা চালায়। ক্রিমিয়ার সেভাস্তোপলের কাছে অবস্থিত […]

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক।শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় আকস্মিক আক্রমণ […]

কারামুক্ত হয়ে ফের অপরাধে শীর্ষ সন্ত্রাসীরা, নির্বাচন ঘিরে ঘোলাটে পরিস্থিতির শঙ্কা

৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অন্তত ১২ জন শীর্ষ সন্ত্রাসী। নিয়ম মেনে মুক্তি পেলেও আধিপত্য বিস্তার ও রাজনৈতিক স্বার্থ প্রতিষ্ঠায় তাদের অনেককেই সক্রিয় দেখা যাচ্ছে। গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব চিহ্নিত সন্ত্রাসীদের ছত্রছায়ায় বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সবাই […]

গুম নির্যাতন: সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।রবিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেবেন। ফলে আসামিদের বিচার শুরু হবে […]

অর্থনীতির অভ্যন্তরীণ খাতে অস্বস্তি

দেশের অভ্যন্তরীণ খাতে অর্থনীতির সার্বিক অবস্থা এখনও মন্থর। নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। ফলে মানুষের খরচ বেড়েছে। অন্যদিকে কমছে না ঋণের সুদহার। বেসরকারি খাতে মন্দা কোনোভাবেই কাটছে না। ফলে বাড়ছে না বিনিয়োগ। কর্মসংস্থানের গতিও অত্যন্ত শ্লথ।শিল্পোদ্যোক্তারা বলছেন, দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশে খুব একটা স্বস্তির জায়গা তৈরি হয়নি। এমন […]

রেকর্ডের বন্যা, কনওয়ের ঐতিহাসিক কীর্তিতে এগিয়ে নিউজিল্যান্ড

ডেভন কনওয়ের অনন্য কীর্তিতে ভর করে মাউন্ট মঙ্গানুইয়ে চলমান তৃতীয় টেস্টে জয়ের পথে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা বিনা উইকেটে ৪৩ রান তুলেছে। জয়ের জন্য শেষদিনে তাদের প্রয়োজন আরও ৪১৯ রান।পাহাড়সম রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং ৩৭ রানে ও জন ক্যাম্পবেল ৫০ […]

কিংবদন্তি অভিনেতা শ্রীনিবাসনের মৃত্যুতে শোকস্তব্ধ মালয়ালম চলচ্চিত্র জগৎ

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক ও চিত্রনাট্যকার শ্রীনিবাসন আর নেই। কেরালার কোচিতে শনিবার (২১ ডিসেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। শ্রীনিবাসনে মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও শ্রদ্ধা জানাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকা ও নির্মাতা।অভিনেতা মোহনলাল এক আবেগঘন পোস্টে […]

সড়ক দুর্ঘটনার পর এখন কেমন আছেন নোরা ফাতেহি

মুম্বাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তবে আতঙ্কের সেই অভিজ্ঞতার পর ভক্তদের নিজের অবস্থা জানালেন অভিনেতা। নোরা জানালেন তিনি নিরাপদ আছেন। মাথায় আঘাত, শরীরে ব্যথা ও হালকা কনকাশন হলেও বড় কোনও ক্ষতি হয়নি বলে জানান নোরা।হিন্দুস্তান টাইমস থেকে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মুম্বাইয়ে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন নোরা। পরে […]

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৫ দিন বাড়ানো হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো আহমেদ কবীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তি বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ ডিসেম্বর […]