আইইএলটিএস ছাড়াই ইউরোপে পড়াশোনা, প্রতি মাসে মিলবে ৮০০ ইউরো

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী, তবে ভাষাগত শর্ত ও উচ্চ ব্যয়ের কারণে সে স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। সেই বাধা ভেঙে দিতেই ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো নিয়ে এলো আকর্ষণীয় বৃত্তির সুযোগ। সুখবর হলো এই বৃত্তিতে আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার […]
যেসব কারণে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়

একদিন হঠাৎ ফেসবুক খুলে দেখলেন Your account has been disabled। কোনও সতর্কতা নেই, নেই আগাম নোটিশ। মুহূর্তেই মাথায় ঘুরতে থাকে নানা প্রশ্ন আমি কি কিছু ভুল করেছি? নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? ফেসবুক ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে আতঙ্কজনক অভিজ্ঞতা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে। চলুন জেনে নেয়া যাক, কেন ফেসবুক […]
শীতে কি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়?

শীতের সকালে ঘর থেকে বের হওয়ার সময় ফোনে চার্জ ছিল ৮০ শতাংশ। কিছুক্ষণ পরই দেখলেন ২০ শতাংশ। মনে হলো ফোন বুঝি শীতেই ‘শেষ নিঃশ্বাস’ ফেলছে। অনেকেরই মনে হয়, ফোনটা পুরোনো হয়ে গেছে বা ব্যাটারিতে সমস্যা। কিন্তু বাস্তবতা হলো এটা কোনও গ্লিচ নয়। এটা একেবারে খাঁটি বিজ্ঞান। শীতকালে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ লুকিয়ে আছে […]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি। শনিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে […]
যুক্তরাষ্ট্রে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির নিউইয়র্কে আয়োজিত জানাজার আগে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রবাসীরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হাদির স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এ ছাড়া জুমার নামাজের পর নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ওসমান হাদির আত্মার […]
১৩ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, আরও কমার পূর্বাভাস

হিমশীতল বাতাস সঙ্গী করে ধীরে ধীরে প্রকৃতিতে দাপট দেখাতে শুরু করেছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৩ ডিগ্রির ঘরে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেঁকে বসতে পারে […]
একে খন্দকার আর নেই

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম, ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন […]
জানাজার জন্য ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে জন্য মরদেহ নেয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সেখানে।এদেক সকালে শহিদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ আবারও নেয়া হয় হৃদরোগ […]
১৫ দিন পর লন্ডনে ফিরে যাচ্ছেন জুবাইদা রহমান

লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১৫ দিন দেশে থেকে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ২৫ ডিসেম্বর […]
ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১৯ ডিসেম্বর) তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে […]