লন্ডন থেকে ফিরেই হাদিকে এক নজর দেখতে গেলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন।বিমানবন্দরে অবতরন করেই সরাসরি ওসমান হাদির লাশ দেখতে হাসপাতালে গেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির […]

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।ব্রিফিংয়ে দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা এবং তার […]

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এই […]

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন […]

সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে বড় পরিবর্তন নেই

সপ্তাহ ব্যবধানে বাজারে নিত্যপণ্যের দামের খুব একটা ব্যবধান নেই। এর মধ্যে সামান্য কিছুটা কমেছে নতুন পেঁয়াজ ও আলুর দাম। আর আগের মতো নিম্নমুখী রয়েছে মুরগি ও ডিমের বাজার। তবে পুরোনো পেঁয়াজের দামে অস্থিরতা এখনো কাটেনি। নতুন পেঁয়াজের সরবরাহ এখনো সেভাবে না বাড়ায় এই অস্থিরতা কাটছে না বলে জানান বিক্রেতারা। পুরোনো পেঁয়াজ কিনতে গেলে এখনো প্রতি […]

পাকিস্তান ও দ. আফ্রিকার ২ তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে আগেই। তবে বিদেশি খেলোয়াড়দের সরাসরি দলে ভেড়ানো থেমে নেই। বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় উড়িয়ে আনছে বিপিএলে অংশ নিতে যাওয়া ৬ ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নবাগত দল চট্টগ্রাম রয়্যালস।পাকিস্তান থেকে চট্টগ্রাম আনছে জাতীয় দলে খেলা ক্রিকেটার কামরান গুলামকে। আর দক্ষিণ […]

ইমরান খানের পর যে রেকর্ডে শুধুই কামিন্স

ইনজুরির থাবায় অ্যাশেজের প্রথম দুই টেস্ট খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন এই পেসার। আর ফেরার ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগেই শিকার করেছেন ৩ উইকেট।দুরন্ত বোলিংয়ে দারুণ একটি রেকর্ডও গড়ে ফেললেন কামিন্স। যে রেকর্ডের মালিক এতদিন ছিলেন […]

জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দেবেন সালমান

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এ […]

বিচ্ছেদের পর নতুন সঙ্গী খুঁজছেন টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজ নাকি আবারও প্রেম খোঁজার জন্য প্রস্তুত। অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সাম্প্রতিক বিচ্ছেদের পর তিনি সামনে এগোচ্ছেন—ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।সূত্র জানায়, প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, […]

হাদিকে ‘জংলি’ বলে গালি ইবি শিক্ষকের, বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদিকে ‘জংলি’ বলে গালি দেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন। এতে স্থায়ী বহিষ্কারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।মানববন্ধনে তাদের হাতে ‘হাদিকে যিনি […]