ইনজুরির থাবায় অ্যাশেজের প্রথম দুই টেস্ট খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন এই পেসার। আর ফেরার ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগেই শিকার করেছেন ৩ উইকেট।
দুরন্ত বোলিংয়ে দারুণ একটি রেকর্ডও গড়ে ফেললেন কামিন্স। যে রেকর্ডের মালিক এতদিন ছিলেন কেবল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। শনিবার (২০ ডিসেম্বর) ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট নিয়ে ইমরানের কীর্তিতে ভাগ বসালেন কামিন্স।
টেস্ট ইতিহাসে কামিন্স আর ইমরানই দুজন অধিনায়ক যারা ১৫০ বা তার বেশি উইকেট নেয়ার কীর্তিতে নাম লেখালেন। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই বেন ডাকেট ও অলি পোপকে ফিরিয়ে দিয়ে এই কীর্তি গড়েন কামিন্স।
৭২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কামিন্সের উইকেটসংখ্যা ৩১৫*। বাইশের নিচে গড় ও তিনের নিচে ইকোনমি রেখে উইকেটগুলো সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ১৪৩টি ও টি-টোয়েন্টিতে ৬৬ উইকেট আছে কামিন্সের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *