বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল, নেপথ্যে যে কারণ

গত আগস্টে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা মিচেল। কিন্তু দেশের ফুটবলে ঠিকঠাক পাঁচ মাসও স্থায়ী হতে পারলেন না বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। বেতন বকেয়ার অভিযোগ তুলে চুক্তি বাতিল করলেন কিংসের সঙ্গে।শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে দীর্ঘ এক পোস্টে বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন […]
মুস্তাফিজকে বড় দুঃসংবাদ দিলো কলকাতা

আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে আইপিএল থেকে বাদ দেয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে ফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশনার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল– মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।শনিবার (৩ জানুয়ারি) সকালে […]
খালেদা জিয়া বললেন, ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই তাই খাবে

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের গান উপহার দিয়ে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। দীর্ঘদিনের এই পথচলায় নানা স্মৃতি রয়েছে ব্যান্ডটির। এবার তেমনই এক স্মৃতির কথা জানালেন ব্যান্ড সদস্য হামিন আহমেদ। যে স্মৃতি সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে।শুক্রবার (২ জানুয়ারি) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টে খালেদা […]
অভিজাত হোটেল থেকে জনপ্রিয় হলিউড অভিনেতা টমি লির মেয়ের মরদেহ উদ্ধার

হলিউড অভিনেতা টমি লি জোনসের কন্যা ভিক্টোরিয়া জোনসকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নববর্ষের প্রথম প্রহরে সান ফ্রান্সিসকোর ঐতিহ্যবাহী ফেয়ারমন্ট হোটেলের একটি করিডোরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান এক অতিথি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাকর্মীরা পরে তাকে মৃত ঘোষণা করা হয়।সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৫২ মিনিটে তারা কল পান। প্রাথমিক […]
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর)। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে নিজ নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তিচ্ছুদের।এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার […]
ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ, চবি মেডিকেলে বসেই অংশ নিলেন দুই শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন দুই নারী শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখানে বসেই পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।শনিবার (৩ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই দুই শিক্ষার্থী। এ সময় তারা একাধিকবার বমি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা জানান, […]
আপনার ফোন কি বৈধ, এনআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত? ঘরে বসেই জানবেন যেভাবে

অবৈধ মোবাইল ফোন রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল ফোন বাজারের বিশৃঙ্খলা দূর করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে বৃহস্পতিবার (১ জানুয়ারি)। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ ফোনগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় চলে আসবেএদিকে এনইআইআর চালু হওয়ার পর অনেকেরই প্রশ্ন―তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন (How to […]
নখে কি সাদা দাগ রয়েছে? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো, যা বলছেন পুষ্টিবিদ

অনেক সময়ই দেখা যায় হঠাৎ করেই বড় ধরনের জটিল কোনো অসুখ শনাক্ত হয়। প্রকৃত অর্থে খুব কমই হঠাৎ জটিল রোগ দেখা দেয়। সাধারণত, যেকোনো অসুখের আগেই ছোট ছোট কিছু লক্ষণ দেখা দিয়ে থাকে বা ইঙ্গিত প্রকাশ করে। যা থেকে বোঝা যায়, বড় কোনো সমস্যা হতে যাচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসব লক্ষণ উপেক্ষা করা হয়।এক গবেষণায় […]
মালয়েশিয়ায় শোক বইয়ে খালেদা জিয়ার প্রতি কূটনীতিকদের শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করে মালয়েশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন।১ ও ২ জানুয়ারি—এই দুই দিনে বাংলাদেশ হাইকমিশনে এসে কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কুয়ালালামপুরে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি […]
চলতি মাসে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুইটি মাঝারি কিংবা তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এই তথ্য জানান তিনি।আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, পুরো জানুয়ারি মাস জুড়ে ঠান্ডা থাকবে। তবে, সামনের দিনগুলোতে ঠান্ডা আরও বাড়তে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই সৌসুমে […]