বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী সুন্দরবনে ৫ জলদস্যু বাহিনীর ৫৯ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতার মূল্যায়ন করলেন ফায়ার ডিজি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম করলো ১৩ টাকা জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের বাজারে আবারও বাড়লো সয়াসিন তেলের দাম

বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল, নেপথ্যে যে কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

গত আগস্টে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা মিচেল। কিন্তু দেশের ফুটবলে ঠিকঠাক পাঁচ মাসও স্থায়ী হতে পারলেন না বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। বেতন বকেয়ার অভিযোগ তুলে চুক্তি বাতিল করলেন কিংসের সঙ্গে।
শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে দীর্ঘ এক পোস্টে বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ২০ বছর বয়সী কিউবা।
পোস্টের শুরুতে এ মিডফিল্ডার লেখেন, ‘বকেয়া বেতনের ইস্যু নিষ্পন্ন না করায় আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এটাই এ সিদ্ধান্তের প্রধান কারণ। দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সমাধান না হওয়ায় মানসিক ও শারীরিকভাবে খেলার পরিবেশ কঠিন হয়ে পড়েছিল।’
তিনি লেখেন, ‘যদিও এখানে আমি স্বল্প সময় ছিলাম, তবে সেটা ছিল কার্যকরী। দলের জীবনধারা, সংস্কৃতি এবং সতীর্থ ও সমর্থকদের সঙ্গে পরিচয় আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি পুরো সময় পেশাদারিত্ব বজায় রেখেছি— প্রশিক্ষণ, ম্যাচ এবং সম্মানের সঙ্গে দলকে প্রতিনিধিত্ব করেছি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ফুটবলাররা কেবল মাঠে খেলাই দেখায় না, আমরা দেই প্রতিশ্রুতি, শৃঙ্খলা এবং বিশ্বাস। তাই মৌলিক দায়িত্বগুলো পূরণ করা উচিত। এমন পরিস্থিতি সত্ত্বেও আমি তিক্তভাবে বের হচ্ছি না। আমি কৃতজ্ঞ সেই সম্পর্ক ও অভিজ্ঞতার জন্য যা স্বল্প সময়ে পেয়েছি।
দেশের ফুটবল কাঠামোর সমালোচনা করে ফুটবলারদের অধিকার রক্ষার কথাও বলেন তিনি, ‘বাংলাদেশের ফুটবল আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখে। ভালো কাঠামো ও ন্যায়বিচার, যে ফুটবলাররা প্রতিদিন আত্মত্যাগ করে খেলে, তাদের প্রতি ন্যায় নিশ্চিত করা উচিত। এখানে খেলার প্রতি তীব্র ভালোবাসা এবং অনেক সম্ভাবনা রয়েছে এবং এগুলোর অবশ্যই রক্ষা করা উচিত।
ভুক্তভোগীদের পক্ষ নিয়ে কিউবা আরও বলেন, ‘যারা বেতন বা অঙ্গীকারের অভাবে চুপচাপ ভোগান্তিতে থাকেন, তাদেরও কথা বলার সুযোগ থাকা উচিত। কোনো খেলোয়াড়কে ন্যায় এবং পেশাদার আচরণের দাবি করায় অসহায় মনে হওয়া উচিত নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories