আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না: শফিকুল আলম

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ তিনি দেখছেন না। তার […]

আজ শেষ হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ শুক্রবার (২ জানুয়ারি) বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে আজ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।রাষ্ট্রীয়ভাবে শোক পালনের […]

নির্বাচনি ট্রেনে ১০৭ নারী প্রার্থী, কোন দলে কত?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংস্কার ও পরিবর্তনের কথা বলা হলেও নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তার প্রতিফলন সামান্যই।নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণের হার খুবই নগণ্য। মোট প্রার্থীর বিপরীতে নারী প্রার্থীর হার মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ২ […]

ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

ঢাকা জুড়ে আজও শীত এবং কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমাও কমে গেছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম।শুক্রবার (২ জানুয়ারি) […]

শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক কাটিয়ে খুব দ্রুতই নির্বাচনে পূর্ণ মনোযোগ দিতে যাচ্ছে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, ‘শোককে শক্তিতে রূপান্তরিত করে’ এবং শোকের আবহের মধ্যেও তারা পুরোপুরি নির্বাচনমুখী হতে চান। দলীয় প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাতদিনের শোকের কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণদমে ভোটের মাঠে সক্রিয় হবেন দলের […]

মাদক পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো

মাদক পাচার ও তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘যেখানেই হোক, যখনই হোক’ সংলাপে বসতে তিনি রাজি আছেন।মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার কয়েক সপ্তাহ বাদে তিনি এ মন্তব্য করলেন।তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি দাবির বিষয়ে প্রশ্ন […]

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশু নিহত, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা শহরে ইসরায়েলি বাহিনী গুলি করলে ১১ বছর বয়সী মেয়েটির প্রাণ যায়।এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে […]

সেই কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি ও কাভার্ড ভ্যানচালক মো. আবু নাসের ওরফে সোহাগকেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।শুক্রবার (২ জানুয়ারি) সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানা এলাকা হতে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মামলা […]

ছে‌লে-ভাইসহ সালমান এফ রহমা‌নের বিরু‌দ্ধে ৪ মামলা

ভুয়া কাগজপত্র দে‌খি‌য়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২ হাজার ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলের বিরু‌দ্ধে পৃথক ৪ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।চার মামলায় জনতা ব্যাংকের সাবেক এমডিসহ মোট ৯৪ জনকে […]

স্বর্ণের বাজারে পতনের পর আজ থেকে বিক্রি হবে নতুন দামে

দেশের স্বর্ণের বাজারে আবারও দরপতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে কমানো দামে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।বাজুস গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, এবার প্রতি ভরি স্বর্ণের […]