ভুয়া কাগজপত্র দে‌খি‌য়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২ হাজার ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলের বিরু‌দ্ধে পৃথক ৪ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চার মামলায় জনতা ব্যাংকের সাবেক এমডিসহ মোট ৯৪ জনকে আসা‌মি করা হ‌য়ে‌ছে। শিগগিরই মামলাগুলো করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *