সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

পবিত্র রমজান মাসের এখনো এক মাসেরও বেশি সময় বাকি। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় বলে ক্রেতারা অভিযোগ করেন। এবার সিয়াম সাধনার মাসটি আসার আগেই বেড়েছে চিনির দাম। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৯৫-১০০ টাকা।এছাড়া নতুন বছরের শুরুতেই রাজধানীর কাঁচাবাজারে স্বস্তির হাওয়া লেগেছে। মাছ-মাংসের দামে হেরফের দেখা যায়নি। […]
সুপার ওভারে অবিশ্বাস্য জয়ের পর সবাইকে বোনাস দিল রাজশাহী

সিলেটে বিপিএলের ইতিহাসে প্রথম টাই ম্যাচ ও সুপার ওভারে নিষ্পত্তির সাক্ষী হলো দর্শকরা। রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি নির্ধারিত ২০ ওভারে টাই হয়। দুই দলই করে ১৫৯ রান। শেষ বলে এক রান নিতে পারেননি রংপুরের মাহমুদউল্লাহ। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জয় পায় রাজশাহী।সুপার ওভারে রাজশাহীর রিপন মন্ডল দুর্দান্ত বোলিং করেন। তিনি মাত্র […]
নতুন বছরে তিন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি

বিরাট কোহলির ক্যারিয়ারে ২০২৫ সালটা ছিল স্মরণীয়। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে তিনি আইপিএলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবারের মতো শিরোপা এনে দেওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন তিনি।বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে করেন দুটি শতক। সব মিলিয়ে ২০২৬ সালও কোহলির জন্য হতে যাচ্ছে আরেকটি বিশেষ বছর, যেখানে […]
ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। তার কিছুক্ষণ পর নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা।বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের […]
কন্যা সন্তানের মা হলেন নাদিয়া

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা-মা হলেন সালমান আরাফাত ও নাদিয়া দম্পতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেন এ অভিনেত্রী।এদিন সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে […]
বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার স্থানীয় বহিরাগত। হামলার ঘটনায় ঈশা খাঁ হলের ৪ জন ও মাওলানা ভাসানী হলের ১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষমোড়ের দিকে রাতের খাবার খেতে গেলে এ হামলার ঘটনা ঘটে।ঘটনার সূত্রপাত হয় সকাল ১১টার […]
স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ১৮ জানুয়ারি থেকে তৃতীয় পর্যায়ের এ মৌখিক পরীক্ষা শুরু হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, […]
নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন

মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে […]
৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাময়িকভাবে ব্যাহত হতে পারে যোগাযোগ ব্যবস্থা

দেশের সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থাশ মারছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান ফরছে, এর এফটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বলোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।শুক্রবার […]
স্বাগত ২০২৬

রাষ্ট্র সংস্কারের নানা চেষ্টা, মব সন্ত্রাস, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা আর খালেদা জিয়ার মৃত্যুসহ নানা ঘটনার পরম্পরায় শুরু হলো আরেকটি বছর। স্বাগতম ২০২৬।খ্রিষ্টীয় ২০২৬ সালকে বরণ করে নিতে বুধবার রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার আকাশে দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি।এবার এমন সময় নতুন বছর কড়া নাড়ল, যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে […]