মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম

নতুন বছরে তিন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

বিরাট কোহলির ক্যারিয়ারে ২০২৫ সালটা ছিল স্মরণীয়। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে তিনি আইপিএলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবারের মতো শিরোপা এনে দেওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন তিনি।
বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে করেন দুটি শতক। সব মিলিয়ে ২০২৬ সালও কোহলির জন্য হতে যাচ্ছে আরেকটি বিশেষ বছর, যেখানে তিনটি বড় রেকর্ড তাকে হাতছানি দিচ্ছে।
আইপিএলে ৯০০০ রানের অনন্য মাইলফলক
আইপিএলের আসন্ন মৌসুমে মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন কোহলি। এখন পর্যন্ত ২৫৯ ইনিংসে তার রান ৮৬৬১, যা আইপিএলের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭০৪৬ (২৬৭ ইনিংস)। পুরো আইপিএল ক্যারিয়ারজুড়ে কোহলি খেলেছেন একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই। উল্লেখ্য, টানা তিন মৌসুমে তার ব্যাট থেকে এসেছে ৬০০-এর বেশি রান।
ওয়ানডেতে ১৫,০০০ রানের দ্বারপ্রান্তে
ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ সামনে কোহলির। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান করে এখনো একমাত্র ব্যাটার যিনি এই মাইলফলক অতিক্রম করেছেন। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান নিয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই কীর্তি গড়তে তার দরকার আর মাত্র ৪৪৩ রান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories