অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য উপযোগী নয়। বিশ্ববিদ্যালয় […]

প্রযুক্তি ব্যবহারে ভয়ংকর হচ্ছে যুদ্ধক্ষেত্র

একসময় যুদ্ধ মানে ছিল সৈন্যের মুখোমুখি লড়াই। যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় নির্ভর করত সৈন্যসংখ্যা, শারীরিক শক্তি ও সাহসের ওপর। কিন্তু সময় বদলেছে, বদলেছে যুদ্ধের গতি-প্রকৃতি। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে মহাকাশ ও ডিজিটাল জগতে। আজকের যুদ্ধে শক্তিশালী অস্ত্র অনেক সময় বন্দুক নয়, বরং ড্রোন, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তি। প্রযুক্তির এই অগ্রগতি যুদ্ধকে […]

অল্প বয়সেই চুল পড়ে ফাঁকা হচ্ছে মাথা? জেনে নিন টাক পড়ার কারণ ও সমাধান

বয়স বিশ হতে না হতেই অনেকেরই দেখা যায় ক্রমেই ফাঁকা হচ্ছে মাথা। চিরুনিও নিয়মিত ব্যবহার করা হয় না। চুল পড়া শুরু করলে কম-বেশি সবাই চিন্তিত হয়ে পড়েন। চুল পড়া বা টাক রোধে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়। কিন্তু এতে খুব একটা কার্যকরী ফল পাওয়া যায় না।চুল পড়ার সমস্যায় বর্তমান প্রজন্মের তরুণরা কিছুটা বেশিই উদ্বিগ্ন। […]

বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা বন্ড কার্যকর, জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনে নতুন শর্ত কার্যকর হচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ শর্ত কার্যকর হবে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার […]

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

সারা দেশের কিছু কিছু এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছেসোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার […]

ঝালকাঠিতে নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন (৫৫)। তিনি শুকুর মিয়ার স্ত্রী এবং ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকার বাসিন্দা।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিলুফা ইয়াসমিন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও […]

শাকসু নির্বাচন: জিএস পদে ছাত্রদলের ‘বিদ্রোহী’ আজীবন বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে জিএস পদে ‘স্বতন্ত্র’ প্রার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবন বহিষ্কার করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের […]

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক-৩

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় তিন যুবক পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন-মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদী হাসান […]

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ আগামীকাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। ইসির তফশিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে।ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের […]

সড়ক দুর্ঘটনায় নিভে গেল কোটালীপাড়ার পাঁচ পরিবারের আলো

লিমা বিশ্বাস (২০) ও পলি বিশ্বাসের (১৬) জীবনে যেন একের পর এক নেমে এসেছে অন্ধকার। দুই বছর আগে দিনমজুর বাবা পংকজ বিশ্বাসের মৃত্যু হয়েছিল। এবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাদের একমাত্র ভরসা, দিনমজুর মা কামনা বিশ্বাসকে (৪১)। ছয় বছরের ছোট ভাই এলেক্সকে নিয়ে নাসিং পড়ুয়া লিমা ও দশম শ্রেণির ছাত্রী পলি কীভাবে পাড়ি দেবে […]