২০২২ সালের পর সবচেয়ে ভয়াবহ খাদ্যসংকটে ইয়েমেন

দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক ধস ও কমে আসা আন্তর্জাতিক সহায়তার জেরে ইয়েমেন আবারও ভয়াবহ খাদ্যসংকটের দিকে এগোচ্ছে। একটি আন্তর্জাতিক সহায়তা সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। সংস্থাটি বলছে, লাখো মানুষ ইতোমধ্যেই প্রাণঘাতী ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে। […]
ইরান হামলা চালালে নজিরবিহীন শক্তিতে জবাব দেব: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে, যা তারা আগে কখনও দেখেনি। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন-পীড়নের প্রেক্ষাপটে দেয়া এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর মিলেছে। সব […]
৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধার, হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলো পিবিআই

ঢাকার সাভার এলাকা থেকে মানবদেহের ৩৮ টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর উত্তরায় ঢাকা জেলার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদসংবাদ সম্মেলনে তিনি জানান, গত […]
ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২০ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় […]
রুপার দামেও নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের সঙ্গে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা […]
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম, আজ থেকে বিক্রি হবে যে দামে

অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল সোমবার বাজুসের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) […]
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আর্জেন্টিনা-ব্রাজিল, বাংলাদেশ কোথায়

ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসির দেশ ২ নম্বরে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। তালিকায় সবার ওপরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।মূলত, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্রান্স তৃতীয়, এরপর ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস।অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশেরও। আগের মতোই ১৮০তম স্থানে […]
মার্শাল আর্টের কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

হংকং চলচ্চিত্রজগতের এক স্বর্ণযুগের অবসান ঘটলো মার্শাল আর্ট কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাংয়ের মৃত্যুতে। বিশ্বজুড়ে ‘কুং ফু হাস্টল’ সিনেমার ভয়ংকর চরিত্র ‘বিস্ট’ হিসেবে যিনি অগণিত দর্শকের মনে গেঁথে আছেন, তিনি আর নেই। গত ১৪ জানুয়ারি ২০২৬, চীনের শেনঝেনে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। যদিও তার মৃত্যুর খবরটি ১৮ জানুয়ারি নিশ্চিত […]
দেশীয় তারকাদের কাজের স্বীকৃতি দেবে রং প্রোডাকশন

কানাডার পর এবার দেশের মাটিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার তানভীর আহমেদ। রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানের বিস্তারিত জানাতে গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ঢাকার অভিজাত এক হোটেলে হয়েছে ঘরোয়া আয়োজন। যেখানে নুসরাত ফারিয়া, মেহজাবীন চৌধুরী ও নীরবসহ এসেছিলেন চলচ্চিত্র ও নাটকের অভিনয়শিল্পীদের পাশাপাশি সংগীতের শিল্পীরাও।তানভীর আহমেদ জানান, ২০১৭ সাল […]
প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভুয়া অভিজ্ঞতার সনদ, জাল স্বাক্ষর ও তথ্য গোপনের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে এক শিক্ষককে অপসারণ করা হয়েছে। চাকরিচ্যুত শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জুয়েল সিকদারের বিরুদ্ধে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করা, ভুয়া লেটারহেড […]