মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আর্জেন্টিনা-ব্রাজিল, বাংলাদেশ কোথায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার
??????????????????????????????????????????????????????????????????

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসির দেশ ২ নম্বরে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। তালিকায় সবার ওপরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
মূলত, ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্রান্স তৃতীয়, এরপর ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস।
অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশেরও। আগের মতোই ১৮০তম স্থানে আছেন হামজা চৌধুরীরা। প্রতিবেশী ভারত এক দাপ এগোলেও আছে ১৪১তম স্থানে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নেপাল। সাফ অঞ্চলের অন্য দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান আছে যথাক্রমে ১৯৪ ও ১৯৯তম স্থানে।
আফ্রিকা কাপ অব নেশনসের কারণে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়েছে। সেনেগালের কাছে ফাইনাল হারলেও মরক্কো তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিং অর্জন করেছে। ৩ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছে তারা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮ সালের এপ্রিলে, ১০ম। সেনেগাল সাত ধাপ উঠে তাদের ইতিহাসসেরা ১২তম স্থানে আছে।
আফ্রিকান দলের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল নাইজেরিয়ার। ১৯৯৪ সালে পঞ্চম স্থানে উঠে এসেছিল তারা। আর আরব দেশের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল মিশরের। ২০১০ সালের জুলাইয়ে ৯ম স্থানে পৌঁছেছিল তারা।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারী নাইজেরিয়া ২৬তম স্থানে উঠে এসেছে। সেমিফাইনালে পৌঁছানো মিশর চার ধাপ এগিয়ে আছে ৩১তম স্থানে। আলজেরিয়ার তিন ধাপ পেছনে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories