নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজনের বদলে ঐক্য, আশা ও নিরাময় হবে রাজনীতির ভিত্তি।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট-২০২৬-এ […]
মানবতাবিরোধী অপরাধ: চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ।মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে।প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।পুনর্গঠিত ট্রাইব্যুনালের […]
গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এমন হুঁশিয়ার বার্তায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। খবর বিবিসির।ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী […]
গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েন হবে। যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে।গতকাল […]
চট্রগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাবের ডিএডি নিহত, গুলিবিদ্ধ আরও-৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে র্যাবের একটি দল। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিন সদস্য।২০ জানুয়ারী সোমবার বিকেল ৩টার দিকে দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত র্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব হোসেন। তিনি র্যাব-৭-এ ডিএডি পদে কর্মরত […]
পূবাইলে শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইলে আপন নাবালিকা শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলা-ভাইকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।রবিবার (১৮ জানুয়ারি) নগরীর টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তিনি আবুল কালাম ওরফে সাপুড়ে কালামের ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকায়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, ভুক্তভোগী ১২ বছরের […]
বাংলাদেশ না খেললে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না, ‘অবস্থান জানাল’ পিসিবি

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনো কোনো কিছুই স্পষ্ট নয়। অন্যদিকে, আগেই ভারত না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসা পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশ যদি নিরাপত্তা ঝুঁকির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছিল দেশটির […]
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

ছোটপর্দার বহুল পরিচিত মুখ অভিনেতা হাসান মাসুদের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি পোস্টার ধরে আছেন অভিনেতা। সেখানে লেখা, ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’ আর এ ছবিটি কে বা কারা পোস্ট করেছেন ফেসবুকে, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।হাসান মাসুদের হাতে থাকা পোস্টারে […]
আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহাতাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।রোববার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।তানহা তাবাসসুম বলেন, এটা আমার বানানো […]
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, অবরুদ্ধ উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।তালা ঝুলানোর পর সাড়ে প্রায় ৫ ঘণ্টা অতিক্রম হলেও শিক্ষার্থীরা তালা খুলেননি। এর আগে হাইকোর্টের রায়ে শাবিপ্রবির ছাত্র সংসদ (শাকসু) স্থগিতাদেশের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ […]