বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

পূবাইলে শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার

গাজীপুর মহানগরীর পূবাইলে আপন নাবালিকা শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলা-ভাইকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) নগরীর টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তিনি আবুল কালাম ওরফে সাপুড়ে কালামের ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, ভুক্তভোগী ১২ বছরের নাবালিকা শিশুটি অভিযুক্তের আপন শালিকা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দুলাভাই কৌশলে শিশুটিকে চট্টগ্রাম থেকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খুরাইদ সাপুড়ে পল্লী এলাকায় এনে ধর্ষণ করে এবং পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০২৫ সালের জুলাই মাসে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পূবাইল থানার এসআই রুহুল জানান,দীর্ঘদিন ধরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারি সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories