শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
তালা ঝুলানোর পর সাড়ে প্রায় ৫ ঘণ্টা অতিক্রম হলেও শিক্ষার্থীরা তালা খুলেননি। এর আগে হাইকোর্টের রায়ে শাবিপ্রবির ছাত্র সংসদ (শাকসু) স্থগিতাদেশের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানে পৌনে তিনঘণ্টা রাস্তা অবরোধের পর বেলা ৫টা ১৫ মিনিটে রাস্তা ছেড়ে দেন। পরবর্তীতে আবারও ক্যাম্পাসে এসে গোলগচত্বরে অবস্থান নিয়েছেন তারা।
এর আগে, দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রিটকারি আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয় তবে তার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।
Leave a Reply