ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ২২ হাজার কোটি টাকা রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে […]
স্বর্ণের পতন অব্যাহত, টানা ২ দফায় কত কমলো দাম?

দেশের বাজারে সবশেষ ৫ দফা সমন্বয়ে ৩ বারই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ২ দফায় কমানো হয়েছে মোট ৫ হাজার ৪৮২ টাকা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ২য় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে সংগঠনটি। আজ সকাল সাড়ে ৯টা থেকেই নতুন […]
ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: মৃত্যুদণ্ডের রায় পেতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সরকারকে উচ্ছেদে বিদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগে চলমান মামলার রায় দেয়া হবে। রাষ্ট্রপক্ষ ইউন সুক ইওলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে এবং এমনই রায় হবে বলে আশাবাদী প্রসিকিউটররা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪ সালের […]
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড, সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরও সাজা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিয়োল সেন্ট্রাল জেলা আদালত এ রায় দেন। রায়ে বলা হয়েছে, ইউন সুক ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সামরিক শাসন জারি করে রাষ্ট্রবিরোধী বিদ্রোহ সৃষ্টির মূল হোতা ছিলেন।রায়ে আরও বলা হয়, সেই ব্যর্থ সামরিক শাসন প্রচেষ্টার নেতৃত্বের দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ […]
জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’ ছিলেন: সাবেক সেনাপ্রধান ইকবাল

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’ ছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। এ কারণে জিয়াউলের পদোন্নতির বিরোধিতা করেছিলেন বলেও দাবি করেন তিনি।বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরার জবাবে এ দাবি করেন এই সাবেক সেনাপ্রধান। তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো। এ সময় জিয়াউল আহসানের বোন আইনজীবী […]
কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিল।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছায় এই প্রতিনিধি দলটি। এসময় […]
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া

জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু টানা দুই হারে একম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন হতাশাজনক বিদায়ের পর সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়ার শিবিরে। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডদের?দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে […]
নকল-প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থাকে […]
আজ আমি যা হয়েছি সেটা সেলিম খানের জন্যই: শাহরুখ

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি তার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৯০ বছর বয়সী এই প্রবীণ চিত্রনাট্যকারের একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।চিকিৎসক ডা. জালিল ডি পার্কার জানিয়েছেন, রক্তক্ষরণ […]
সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে শোকের ছায়াবলিউড অভিনেতা

সিদ্ধার্থ মালহোত্রা বাবাকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন। বাবা সুনীল মালহোত্রার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একাধিক পারিবারিক ছবি, যেখানে ধরা পড়েছে পরিবারের অন্তরঙ্গ মুহূর্তগুলো।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল মালহোত্রা। তিনি ভারতের মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন […]