সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার

জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু টানা দুই হারে একম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন হতাশাজনক বিদায়ের পর সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়ার শিবিরে। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডদের?
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট ইভেন্ট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি দল মহাদেশভিত্তিক বাছাই বা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনও ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইসিসি।
যদি আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে ও তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হার মানে তারা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় তাদের র‍্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে পারলে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিউইদের। সে ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে গেলে বাছাইপর্ব খেলতে হতে পারে অজিদের। তাহলে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হবে স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories