নিষেধাজ্ঞা ও যুদ্ধের আশঙ্কা: তেল বাণিজ্যে ‘অস্বচ্ছ ট্রাস্টি’ ব্যবস্থায় ভরসা ইরানের

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান তেল বিক্রি ও জরুরি পণ্য আমদানিতে আরও বেশি করে অনানুষ্ঠানিক ও ‘অস্বচ্ছ ট্রাস্টি’ ব্যবস্থার ওপর নির্ভর করছে। তবে এই ব্যবস্থাকে ঘিরে বিপুল অঙ্কের অর্থ ফেরত না আসা, প্রাতিষ্ঠানিক জবাবদিহির অভাব এবং দুর্নীতির ঝুঁকি নিয়ে দেশটির বিচার বিভাগ ও বিশেষজ্ঞ মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।আল জাজিরা বলছে, […]

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে লেবাননে দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় লেবাননে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।কূটনৈতিক সূত্রের বরাতে গার্ডিয়ান জানায়, এই উত্তেজনা যুদ্ধের দিকে গড়ালে ইরানের পাল্টা হামলার ঝুঁকি […]

যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা […]

ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, কার্ডধারী পরিবার পাবেন ২৫০০ টাকা

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে দুই হাজার ৫০০ শত টাকা করে দেয়া হবে। কোনো […]

ট্রাইব্যুনালে ফের জামিন চাইলেন লক্ষীপুরের আ. লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফের জামিন চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী।জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথমবারের মতো জামিন পান হুমায়ুন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক […]

শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দ […]

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।এ ব্যাপারে তখন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন […]

১৪ বোতল মদ নিয়ে আটক’ ইস্যুতে মেহজাবীন বললেন, ‘আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী―এমন খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। দাবি করা হচ্ছে, ঘটনার সময় নাকি তার সঙ্গে স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্তও ছিলেন।এছাড়াও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, তাদের লাগেজে ১৪ বোতল মদ […]

পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচের চাকরি পাননি আজহার মেহমুদ

পাকিস্তানি জাতীয়তার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচিংয়ের সুযোগ হারিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলিতে অংশ নিয়ে তিনি জানান, প্রায় চার বছর আগে কোভিড মহামারির পর সিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জাতীয়তার কারণে চুক্তি বাতিল হয়ে যায়। মেহমুদের ভাষায়, আমি পাকিস্তানি হওয়ার কারণে […]

শাবিপ্রবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হলেন ড. মোহাম্মদ সাইফুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত […]