বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

শাবিপ্রবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হলেন ড. মোহাম্মদ সাইফুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। পাশাপাশি অফিস আদেশে অধ্যাপক ড. এছাক মিয়াকে ধন্যবাদজ্ঞাপনসহ তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড.মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাত্রদের কল্যানে কাজ করতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুবই ভালো লাগছে। ছাত্রদের জন্য বিধি মোতাবেক আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সব করব ইনশাআল্লাহ। সেইক্ষেত্রে সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories