৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু

পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক […]

মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেত্রীর কিম সে-রনের শেষ সিনেমা

প্রয়াত কোরীয় অভিনেত্রী কিম সে-রন–এর অভিনীত শেষ সিনেমা ‘এভরিডে উই আর’ আগামী ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। কোরিয়া হেরাল্ড থেকে জানা যায়, গত বছরের ১৬ ফেব্রুয়ারি মাত্র ২৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় এক বছর পর ছবিটি মুক্তির ঘোষণা এসেছে, যা ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।সিনেমাটিতে কিশোর-কিশোরীদের প্রথম প্রেম […]

সুখবর দিলো বিসিবি

গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সুখবর দিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই মাদ্রাসা ক্রিকেট আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।বিসিবির নতুন পরিচালনা পর্যদ গঠনের পর আসিফ আকবর দায়িত্ব নিয়েছিলেন বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান […]

মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব, ওষুধের কার্যকারিতা পরীক্ষা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মশার উপদ্রব ভয়াবহভাবে বেড়েছে—এটি সত্য। এই সমস্যা থেকে নগরবাসীকে দ্রুত […]

ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার

দেশে ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে ২৫৬ কোটি ৭০ লাখ বা ২.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ে এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি […]

ভারতগামীদের জন্য সুখবর, স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা ব্যবস্থা

সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডে’র সংবাদে বলা হয়েছে, সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটলো।বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুসংবাদ মাধ্যমে লিখেছে, […]

দেশে মোট অপরাধের এক তৃতীয়াংশই মাদক সংক্রান্ত, হুমকির মুখে তরুণ প্রজন্ম

অনেক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর ক্ষেত্রে প্রধান পথ হিসেবে দেখা হয় মাদককে। কিন্তু সেই মাদকের বিস্তৃতি যেন কমছেই না। দেশে দিন দিন বেড়েই চলেছে মাদকের বিস্তার। আর এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই কিশোর কিংবা তরুণ। এমন পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধ করা না গেলে বৃহৎ পরিসরে তরুণ প্রজন্ম যেমন ইতিবাচক ধারা থেকে দূরে সরে যাবে, […]

বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও ভিন্নখাতে নিতে মিথ্যাচার করা হচ্ছে: তাজুল ইসলাম

তথ্য প্রমাণবিহীনভাবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুরভিসন্ধী থেকেই জঘন্য মিথ্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।বক্তব্যে তিনি উল্লেখ করেন, গতকাল ও আজ কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে […]

নতুন দায়িত্ব পেয়েই সারজিস বললেন, ‘আমরা আসছি আপনার খোঁজে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পেয়েই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।সোমবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এই তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে […]

বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না: মঈন খান

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় গত ১৭ বছর ধরে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেয়া হয়েছিল, সেটিতে বিএনপি বিশ্বাসী নয়। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা […]