মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুখবর দিলো বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার

গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সুখবর দিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই মাদ্রাসা ক্রিকেট আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
বিসিবির নতুন পরিচালনা পর্যদ গঠনের পর আসিফ আকবর দায়িত্ব নিয়েছিলেন বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান হিসেবে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। নতুন দায়িত্ব গ্রহণের পরই তিনি ক্রিকেটকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এক পডকাস্টে আসিফ আকবর বলেন, আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট এবং মাদরাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও। আমাদের অনেক খেলোয়াড় ও কোচই মাদরাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও দেখবেন মাদরাসা থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদরাসার বড় বড় মাঠও আছে, তাই আমাদের লক্ষ্য ক্রিকেটকে বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া।
তিনি আরও যোগ করেন, ছেলেদের পরীক্ষা-পরীক্ষা থাকে, সেগুলো দেখে আমরা সূচি ঘোষণা করব।
সম্প্রতি জাহানারা আলম নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর বিসিবি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুরকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে আসিফ বলেন, একটা বিচার প্রক্রিয়া তো সময় নেয়। এখন বিচার সম্পন্ন হয়েছে। মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ করেছে, এবং যেহেতু মামলা হয়নি, এটি কোর্টের দায়িত্ব।
এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পাকিস্তান সিরিজ দিয়ে তার ফেরা আরও সম্ভবপর হয়ে উঠেছে। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories