ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য […]
৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া […]
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ […]
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনা, প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে বর্বরোচিত এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। এ ঘটনায় শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে।শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ৩০ এর বেশি আসামি করা হয়েছে। সরাসরি গণভবন থেকে এই হত্যার নির্দেশ আসে। […]
বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশীয় বাজারে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট শহর বা এলাকা থেকে আংশিকভাবে আমদানির ওপর বিধিনিষেধ জারি করার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও […]
নতুন সরকারের অনেক কর্মসূচির অংশ হিসেবে এই পরিবর্তন: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকারের অনেক কর্মসূচি এবং অগ্রাধিকার আছে তার অংশ হিসেবে এই পরিবর্তন।তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ ব্যাংকে না, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে প্রয়োজনে আরও হবে।এর আগে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব […]
সংযুক্ত আরব আমিরাতের লটারিতে প্রথমবার টিকিট কেটেই

ভাগ্য বদলে গেছে ভারতীয় প্রবাসী যুবকের। ভাড়া বাসায় থাকা ৪২ বছর বয়সী মুরুগানন্থ গোবিন্দন জিতে নিয়েছেন ৫০ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকার সমান।‘লাকি ডে’ ড্র–এর নতুন ফরম্যাটে ঘোষিত দ্বিতীয় পুরস্কারের এই অর্থ তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন। আয়োজক সংস্থা জানায়, গত শনিবার অনুষ্ঠিত ড্র নম্বর […]
অবরুদ্ধ গাজায় চলছে রক্তপাত, তেল আবিব সফরে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে পৌঁছেছেন। এটি তার দ্বিতীয় সফর। দুই দিনের এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির পার্লামেন্ট ন্যাসেটে ভাষণ দেয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অসাধারণ জোটে রূপ নিয়েছে এবং সফর চলাকালে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে। […]
ছাত্রলীগ নেতা কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য এবং ‘ভোরের পাতা’ পত্রিকার সম্পাদক হিসেবেও পরিচিত।বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত […]
খুবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (খুবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. রেজাউল করিম (উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়) বলেন, কারোর বিষয়ে কোনো কিছু না জেনে তথ্য প্রকাশ করে দেয়া যাবে না। অবশ্যই ফ্যাক্টচেকিং করতে […]