আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ সংসদ অধিবেশনে বক্তব্যকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমনটা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের পক্ষে সব শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলসহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দিয়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত […]
সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে আজ দর্শক গ্যালারিতে উপস্থিত রয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যবৃন্দ।বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, গ্যালারিতে অধ্যাপক ইউনূসের পাশেই বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. […]
দলীয় পদ ছাড়লেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির […]
হাসনাতের পর সারজিসের ফেসবুক পোস্ট ভাইরাল

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পর এবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সামাজিক মাধ্যমে দেয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার (১২ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা। মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়েছে।রোববার সংসদ ওয়াক আউটের পর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ […]
দাম কমে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোনটির ভরি কত?

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা ও রুপার দাম ৩৫০ টাকা কমানো হয়েছে। যা বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা […]
রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৭

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রায়াঙ্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বুধবার (১১ মার্চ) ব্রায়াঙ্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিভিশন চ্যানেল সলোভিয়ভ লাইভে সরাসরি সম্প্রচারে এ তথ্য জানান।গভর্নর বলেন, ‘হামলায় আমাদের সাতজন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। গেল মঙ্গলবার মস্কো সময় সন্ধ্যা প্রায় ছয়টার দিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী ব্রায়াঙ্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।তিনি […]
আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা-১০ ও কক্সবাজার-৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ মার্চ) এই দুই আসনে কারচুপির অভিযোগে করা মামলা শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ঢাকা-১০ আসনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী […]
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। ওইদিন বিকেলে ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের […]
জাবি ছাত্রীকে অনলাইনে হয়রানির অভিযোগ আরেক ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে অনলাইনে হয়রানির অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থী ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের মনিষা সরকার।তার অভিযোগ―সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও হুমকিমূলক ভাষা ব্যবহার করে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী গোলাম রব্বানী। অভিযুক্ত শিক্ষার্থী ‘টুকো দ্য আগলি’ নামের একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি […]
বিসিবি সভাপতি হতে চান কিনা জানালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান তিনি।গত অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচনেই সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে […]