দ্য হানড্রেড নিলামের আগেই নাম প্রত্যাহার ৫ ক্রিকেটারের

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের নিলাম শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তার সঙ্গে আরও চার বিদেশি ক্রিকেটারও নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন।বুধবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আফ্রিদির পাশাপাশি নিলাম থেকে সরে গেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন […]

গ্যাংস্টার লুকে দেখা মিললো শাকিব খানের

ঈদকে সামনবে রেখে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। টিজার প্রকাশ নিয়ে কয়েকদিন ধরে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সিনেমাটির টিজার বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিব খান নিজেই।১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারের শুরুতেই দেখা যায় ঢাকার অন্ধকার অপরাধ জগতের কিছু […]

নিজ বাড়ি থেকে অভিনেতা হরিমুরালির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবারও দুঃসংবাদ এল। নিজ বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা হরিমুরালির। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কেরালার পায়্যানুরের বাসভবন থেকে মরদেহ উদ্ধার হয় তার। তবে কতদিন ধরে মৃত অবস্থায় ছিলেন, সেটি জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, হরির বাবা কে […]

কম বয়সীদের জন্য নতুন অ্যাকাউন্ট চালু করছে হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য নতুন অভিভাবক-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালু করেছে। প্রতিষ্ঠানটি বুধবার (১১ মার্চ) এ ফিচার চালুর ঘোষণা দিয়েছে । নতুন এই অ্যাকাউন্টে শিশু ব্যবহারকারীরা কেবল মেসেজিং ও ভয়েস কল সুবিধা ব্যবহার করতে পারবে, তাদের কাছে কোনো ধরনের বিজ্ঞাপনও দেখানো হবে না।যদিও মেটার অ্যাপগুলো সাধারণত অ্যাপক অ্যাপ স্টোর ও গুগল […]

যুদ্ধে নতুন সংকট: ৫০ লাখ বাংলাদেশিসহ ৩ কোটি ৫০ লাখ প্রবাসী কেমন আছেন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের ফলে উপসাগরীয় অঞ্চলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় ছয় দেশে বসবাসকারী প্রায় ৩ কোটি ৫০ লাখ বিদেশি শ্রমিক, যার মধ্যে প্রায় ৫০ লাখ বাংলাদেশি। তারা সম্ভাব্য নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এই ছয়টি দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) […]

ভোট কারচুপির অভিযোগ: হাইকোর্টে মামলা করলেন বিভিন্ন আসনের ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিস প্রার্থী এবং গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি প্রার্থী। বুধবার (১১ মার্চ) এই মামলা করেন তারা।ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল […]

ছাত্রদলের ১৮ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

দায়িত্বে অবহেলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৮ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। অভিযুক্ত নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দয়া হয়েছে।মঙ্গরবার (১০ মার্চ) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির […]

মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত […]

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানলো ইরান, হাইফা-তেল আবিব-জেরুজালেমেও হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, ইরাক ও বাহরাইনসহ একাধিক দেশে হামলার দাবি করেছে তারা। এদিকে কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।সংবাদমাধ্যম আল […]

হরমুজ প্রণালিতে বাড়ছে অস্থিরতা: বড় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর স্বার্থ জড়িয়ে থাকা এই সরু সমুদ্রপথে মাইন পাতা নিয়ে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ।সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সতর্কবার্তা, মার্কিন সামরিক সূত্রের দাবি এবং পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হামলার তথ্য— সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৩৪ কিলোমিটার […]