বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

কম বয়সীদের জন্য নতুন অ্যাকাউন্ট চালু করছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭ বার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য নতুন অভিভাবক-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালু করেছে। প্রতিষ্ঠানটি বুধবার (১১ মার্চ) এ ফিচার চালুর ঘোষণা দিয়েছে । নতুন এই অ্যাকাউন্টে শিশু ব্যবহারকারীরা কেবল মেসেজিং ও ভয়েস কল সুবিধা ব্যবহার করতে পারবে, তাদের কাছে কোনো ধরনের বিজ্ঞাপনও দেখানো হবে না।
যদিও মেটার অ্যাপগুলো সাধারণত অ্যাপক অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত, তবুও বাস্তবে অনেক প্রি-টিন শিশু বাবা–মায়ের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। অভিভাবকদের এমন অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই নতুন ফিচার চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কীভাবে চালু হবে এই অ্যাকাউন্ট
প্রি-টিন অ্যাকাউন্ট সেটআপ করার সময় অভিভাবক বা অভিভাবক প্রতিনিধিকে নিজের ফোন এবং শিশুর ফোন দুটিই কাছে রাখতে হবে। এরপর একটি কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্টটি যাচাই করতে হবে। অ্যাকাউন্ট সেটআপের সময় অভিভাবকেরা শিশুর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন নোটিফিকেশন বা সতর্কতা চালু করতে পারবেন। ডিফল্টভাবে যখন কোনো প্রি-টিন ব্যবহারকারী নতুন কন্টাক্ট যোগ করবে, ব্লক করবে বা রিপোর্ট করবে তখন অভিভাবক নোটিফিকেশন পাবেন।
যেসব বিষয়ে নোটিফিকেশন পাওয়া যাবে: অভিভাবকেরা চাইলে আরও কিছু অতিরিক্ত সতর্কতা চালু করতে পারবেন, যেমন—
শিশু নিজের নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন করলে
নতুন চ্যাট অনুরোধ এলে
কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ তৈরি করলে
কোনো গ্রুপ থেকে বের হয়ে গেলে
গ্রুপে “ডিসঅ্যাপিয়ারিং মেসেজ” চালু হলে
কোনও চ্যাট বা কন্টাক্ট মুছে ফেললে
এসব সেটিংস ছয় অঙ্কের একটি পিন নম্বর দিয়ে সুরক্ষিত থাকবে, যা অভিভাবকেরা নিজেদের ডিভাইস থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
যেসব ফিচার ব্যবহার করা না: এই নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে কিছু ফিচার বন্ধ থাকবে। যেমন—
ব্যক্তিগত চ্যাটে “ডিসপেয়ারিং মেসেজেস” চালু করা যাবে না
তবে কোম্পানিটি জানিয়েছে, সব চ্যাট ও কল আগের মতোই ইন্ড-টু-ইন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ সেগুলো নিরাপদ ও ব্যক্তিগত থাকবে।
অপরিচিতদের মেসেজে বাড়তি সতর্কতা
যদি কোনও অচেনা নম্বর থেকে মেসেজ আসে, তখন প্রি-টিন ব্যবহারকারীরা একটি বিশেষ সতর্কতা কার্ড দেখতে পাবে। এতে দেখা যাবে—
ওই ব্যক্তির সঙ্গে কোনো সাধারণ গ্রুপ আছে কি না
সেই কন্টাক্ট কোন দেশ থেকে এসেছে
এ ছাড়া অচেনা নম্বর থেকে আসা কল সহজেই সাইলেন্ট করা যাবে। ডিফল্টভাবে অচেনা নম্বর থেকে পাঠানো ছবিগুলোও ব্লার করে দেখানো হবে।
চ্যাট ও গ্রুপ আমন্ত্রণেও থাকবে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে আসা সব চ্যাট অনুরোধ আলাদা একটি ফোল্ডারে জমা হবে, যা অভিভাবকের পিন দিয়ে লক করা থাকবে। একইভাবে গ্রুপ ইনভাইট লিংকও পিন ছাড়া গ্রহণ করা যাবে না। গ্রুপে যোগ দেয়ার আগে অভিভাবকেরা দেখতে পারবেন, গ্রুপে কতজন সদস্য আছে, কে অ্যাডমিন। এরপরই তারা সিদ্ধান্ত নিতে পারবেন শিশুকে গ্রুপে যুক্ত করবেন কি না।
বিশ্বজুড়ে বর্তমানে ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এর মধ্যে অনেক শিশু ও কিশোরও রয়েছে। একই সময়েডেনমার্ক, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ নির্দিষ্ট বয়সের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আনার উদ্যোগ নিচ্ছে। এমন প্রেক্ষাপটে শিশুদের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories