ছয়টি কারণে বাড়ছে হামের সংক্রমণ

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একাধিক কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে এই সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ছয়টি প্রধান কারণকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সময়মতো রোগ শনাক্তে ব্যর্থতা, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, অর্থসংকটে বিভিন্ন সেক্টরভিত্তিক কর্মসূচি স্থগিত থাকা, ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক বিতরণ বন্ধ […]

ডিভাইস বদলালেও আর হারাবে না চ্যাট—হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করা যাবে।আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার এখন সহজমার্চ মাসের সর্বশেষ আপডেটে এমন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের চ্যাট হিস্ট্রি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। আগে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে […]

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। গত রোববার (২৯ মার্চ) উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি সিলেটের […]

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকায় আজ দুপুরের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ […]

জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন ড. ইউনূস

জাপানে ৬ দিনের সফর শেষে রোববার (২৯ মার্চ) দেশে ফিরেছেন সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় ফেরার পরদিন সোমবার (৩০ মার্চ) রাজধানীর মিরপুরের ইউনূস সেন্টারের নিজ কার্যালয়ে যোগ দেন তিনি।৬ দিনের এই সফরে টোকিওতে ‘হারমোনি বাই ডিজাইন: এশিয়া ডায়লগ’ শীর্ষক সংলাপে অংশ নেন ড. ইউনূস। এই সংলাপের আয়োজন করে সাসাকাওয়া […]

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

রাবারের নৌকায় করে অবৈধভাবে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মর্মান্তিক এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে তিনি বলেন, ‘গত শুক্রবার (২৭ মার্চ) […]

৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ […]

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ৫৪৭১ হামলা, যে ৭ দেশ সবচেয়ে আতঙ্কিত

গত এক মাসে উপসাগরীয় অঞ্চলের সাতটি আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত ৫ হাজার ৪৭১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩০ মার্চ) ভোরে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি তথ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের […]

বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনে কালীঘাট ও নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (৩০ মার্চ) নির্বাচনের জন্য নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু।সোমবার দুপুরে হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার […]

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন বলেন, রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ডিবি। রোববার (২৯ মে) […]