ব্যাংক বিটের সাংবাদিকদের সংগঠনের আত্মপ্রকাশ

ঢাকাস্থ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক বিটের প্রতিবেদকদের একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকরা এ সিদ্ধান্ত নেন। ব্যাংক বিটের সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনার জন্য […]

কলেজ শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও অন্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে এখন থেকে শিক্ষকরা নন-ভ্যাকেশন বা কম ভ্যাকেশন ক্যাটাগরিতে কাজ করবেন।এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।রোববার (২৯ মার্চ) শিক্ষা […]

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছিল। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্সের।এর আগে, কূটনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জেরে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ […]

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন টলিউডের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আর এই ঘটনার সবচেয়ে কাছের সাক্ষী হয়ে থাকা সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারির সমুদ্রপাড়ে শুটিং চলছিল একটি ধারাবাহিকের। আর মাত্র একদিন পরই শুটিং শেষ করে ফেরার কথা ছিল পুরো […]

আদালতে কাঁদলেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালতে আনা হয়েছে। হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হলে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।এদিন মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে […]

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তুবা ইসলাম তোহা নামের ১০ মাসের ওই শিশু হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের তৃতীয় সন্তান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে গোপালগঞ্জের স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। তারা তোহার চিকিৎসা সংক্রান্ত সকল ডকুমেন্ট ও উপসর্গ নিয়ে কেস স্ট্রাডি তৈরি করছেন।জানা গেছে, […]

ব্যক্তিজীবনে এআই চ্যাটবটের পরামর্শ নিচ্ছেন, গবেষণায় উঠল চমকপ্রদ তথ্য

বন্ধুর মতো কথা বলে, মন খারাপ হলে সান্ত্বনা দেয় এমনই এক ‘সহজ’ ভরসা হয়ে উঠছে এআই চ্যাটবট। কিন্তু এই ভরসাই কি উল্টো বিপদের কারণ হচ্ছে? এমন প্রশ্নই তুলেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড উনিভার্সিটি-এর এক সাম্প্রতিক গবেষণা। ‘সিকফন্টিকে এই ডেকরেএসেস প্রসোশাল ইন্টেনশন্স এন্ড প্রমোটেস ডেপেন্ডেন্স’ শিরোনামের এই গবেষণায় বলা হয়েছে, এআই চ্যাটবটগুলো অনেক সময় ব্যবহারকারীর ভুল আচরণকেও সমর্থন […]

দেশের ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও চৈত্রের গরম যেন কিছুতেই কমছে না। সেই সঙ্গে তীব্র রোদ সঙ্গী করে ৩৪ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের ১৩ জেলায় রোববার (২৯ মার্চ) রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রোববার রাত ১টার […]

ফিলিং স্টেশনে যে ১১ দায়িত্ব পালন করতে হবে ট্যাগ অফিসারদের

দেশের জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতিটি পাম্পে জ্বালানি তেলের মজুদ তদারকি, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম রোধে এই কর্মকর্তারা নির্দিষ্ট কাঠামোর আওতায় দায়িত্ব পালন করবেন।রোববার (২৯ মার্চ) জারি করা এক নির্দেশনায় তাদের এই নতুন কার্যপরিধি স্পষ্ট […]

যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রবিবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়, শনিবার (২৮ মার্চ) সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। এই সফরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক বৈঠক ও বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে […]