লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। নিশিকে ফিরে পেতে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছে। তবে নিখোঁজ থাকার মাঝেই ২১ দিন আগে (৩ জুন) একটি ইমো আইডি থেকে মায়ের সাথে কথা বলে নিশি জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে।নিখোঁজ […]

শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা মূল্যায়নের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়। উপজেলার আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়ার তত্ত্বাবধানে […]

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-ময়মনসিংহ রেলবন্ধ

ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগন্যালের ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন থেকে সরে গেছে। অন্য বগিগুলো ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস […]

ধানমণ্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের ৪ জনকে বহিষ্কার

রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ […]

ব্যাংক খাত শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির পূর্বশর্ত হিসেবে এই অর্থায়ন করা হচ্ছে।(২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।গত বুধবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে এই অর্থায়ন অনুমোদন […]

নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর, যার দ্বিতীয় গন্তব্য হিসেবে বেইজিংকে বেছে নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দেশের কূটনৈতিক ও ব্যবসা-বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ […]

সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজের খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ আতিথেয়তা লাভ করবেন। পুরো কার্যক্রমের দায়িত্বে থাকবে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে […]

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের মেগা অভিযানে বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ব্যাপক অভিযান চালিয়ে ২৭০ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটককৃতদের বিরুদ্ধে ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার সকালে পরিচালিত ‘অপস মেগা’ অভিযানে মেরু ও তেলোক গং এলাকার দুটি কারখানায় কর্মরত মোট ৫৮৬ জন বিদেশি শ্রমিককে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ২৭০ জনকে আটক করা […]

ডা. জাহেদ প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা অসন্তোষজনক : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে ভারতের ব্যাখ্যাকে অসন্তোষজনক আখ্যা দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে অভিহিত করেছে ঢাকা।বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘এ ঘটনা নিয়ে ভারতীয় পক্ষের দেওয়া […]

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

সাড়ে চার বছর পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ […]