এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারকে তার বাবা

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে।চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। আর সেই সম্ভাবনাই […]

যতদিন দলে অবদান রাখতে পারব ততদিন খেলা চালিয়ে যাবো: মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তাতেই নিজের জাদুকরি পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ১৮টি বিশ্বকাপ গোলের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে এখন […]

‘সি’ গ্রুপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই, ব্রাজিলকে যা করতে হবে

বিশ্বকাপের প্রথম দল হিসেবে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল হাইতির। তাদের গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে আছে তিন দলই।মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। নিউ জার্সিতে হারিয়ে যাওয়া সেলেসাওরা ফিলাডেলফিয়ায় যেন নিজেদের খুঁজে পায়। গত শনিবার হাইতিকে […]

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন […]

আড়াই বছরের মধ্যে রাজধানী থেকে সরােনো হবে চার বাস টার্মিনাল: মন্ত্রী

রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ মন্ত্রী এ কথা বলেন। টার্মিনালগুলো হলো- গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া বাস […]

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়ছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়ন করা হলো। এর আগে, দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন করা […]

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান (পেট শপ) ও আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে […]

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু গাড়ির ভেতরে অতিরিক্ত গরমে মারা গেছে বলে জানানো হয়েছে। তীব্র গরমে বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড ভেঙে যাচ্ছে এবং পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। ফ্রান্সের বিভিন্ন শহরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছাড়িয়ে গেছে। এতে অনেক এলাকায় আগের সব রেকর্ড ভেঙে গেছে। […]

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন […]

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও […]