রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মৃতদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স সব মৌলিক চুক্তি সংসদে নিয়ে আসার দাবি বিরোধীদলীয় নেতার বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজন শাহাদাৎ আটক শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি ঠেকাতে যেসব পদক্ষেপ নিতে পারেন মেসি চলে গেলে কী হবে এই বিতর্ক চলবেই: খাইরুল বাশার প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন : বিডা চেয়ারম্যান বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায়

‘সি’ গ্রুপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই, ব্রাজিলকে যা করতে হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮ বার

বিশ্বকাপের প্রথম দল হিসেবে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল হাইতির। তাদের গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে আছে তিন দলই।
মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। নিউ জার্সিতে হারিয়ে যাওয়া সেলেসাওরা ফিলাডেলফিয়ায় যেন নিজেদের খুঁজে পায়। গত শনিবার হাইতিকে ৩-০ গোলে হারিয়ে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে উঠে আসে কার্লো আনচেলত্তির দল।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভিনিসিয়ুস জুনিয়ররা। এই ম্যাচেই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ। কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে।
গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে মরক্কো বনাম হাইতি ম্যাচ শেষে। একই দিন একই সময়ে হবে ম্যাচটি। টাইব্রেকিং নিয়ম অনযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড, গোল পার্থক্য ও গোল সংখ্যা বিবেচনা করা হবে।
ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও নকআউটের টিকিট পেতে পারে, যদি আফ্রিকানরা হাইতির কাছে হেরে যায় এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকে। আরেকটি বিকল্প পথ, যদি মরক্কো অন্তত ড্র করে, তবে ব্রাজিল সেরা আটটি তৃতীয় দল হয়ে পরের পর্বে খেলবে। আর প্রথম স্থানে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে মরক্কো যেন হাইতির কাছে হোঁচট খায়।
ব্রাজিল ও মরক্কো যদি তাদের ম্যাচে একই স্কোর করে, তবে ব্রাজিলিয়ান দল গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর মরক্কো যদি চার বা তার বেশি গোল দেয় কিংবা ব্রাজিল ছোট ব্যবধানে জেতে, তাহলে আফ্রিকানরা শীর্ষে থাকবে।
সি গ্রুপের চ্যাম্পিয়ন দল এফ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে, যেখানে নেদাল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া আছে। এই গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। তৃতীয় দল পাবে এ গ্রুপের প্রথম দল, ই গ্রুপের প্রথম দল কিংবা আই গ্রুপের প্রথম দলের বিপক্ষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories