ট্রাফিক স্টপে অভিবাসী তল্লাশি ও আটকের নির্দেশ ট্রাম্পের

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারে যানবাহন থামিয়ে তল্লাশি (ট্রাফিক স্টপ) অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক সেই নির্দেশনা কার্যত বাতিল করলেন, যেখানে কর্মকর্তাদের চলন্ত গাড়ি থামিয়ে অভিবাসীদের আটক বা জিজ্ঞাসাবাদ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আমাদের […]
পশ্চিমবঙ্গের সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে ডিম নিক্ষেপ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে দিশা (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি) বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তিনি গাড়ির ভেতরে থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার জেলা প্রশাসন ভবনে নির্ধারিত সূচি অনুযায়ী দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত […]
মালয়েশিয়ার পেনাংয়ে ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশির পেনাং অঙ্গরাজ্যের বায়ান মুতিয়ারার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপরের তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে রং ও ভবনের ফিনিশিং-সংক্রান্ত সব কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি/ডশ)।পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি বলেন, উন্মুক্ত প্রান্ত […]
ইরান খুব শিগগিরই পরাজিত হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরান খুব শিগগিরই পরাজিত হবে এবং তেহরান নিজেই এখন সমঝোতার টেবিলে বসতে চাইছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরান এখন সমঝোতার পথে আসতে চাইছে। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানাবেন বলে উল্লেখ করেন।ট্রাম্প আরও বলেন, খুব শিগগিরই […]
আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফিরলো লিওনেল মেসির দল।এর আগে র্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র্যাংকিংয়ে […]
ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৮৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা দলটি শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে এই জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন তিনি।বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও ৮৪ মিনিটে […]
বিশ্বকাপ ফাইনালে বাড়তে পারে হাফটাইম, নিয়ম ভাঙার গুঞ্জনে আলোচনায় ফিফা

ফিফা বিশ্বকাপের ফাইনালে ফুটবলের প্রচলিত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে হাফটাইমের ১৫ মিনিটের বিরতি বাড়িয়ে ২০ থেকে ২৫ মিনিট করা হতে পারে, যাতে সুপার বোলের আদলে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করা যায়।এক মাসব্যাপী প্রতিযোগিতা শেষে ইতোমধ্যে স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। দ্বিতীয় ফাইনালিস্ট […]
ইংল্যান্ডকে হারিয়ে ‘ফকল্যান্ড’ ইস্যুর পোস্টার, শাস্তির ঝুঁকিতে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে ওঠার পর নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। এ ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে দলটি।বুধবার সেমিফাইনাল শেষে মাঠে আর্জেন্টিনার জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডিসহ কয়েকজন খেলোয়াড়কে “Las Malvinas Son Argentinas” (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার […]
নাটকীয় জয়ে ইংল্যান্ডকে বিদায়, মারাদোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে দুই গোলেই অ্যাসিস্ট করেন অধিনায়ক লিওনেল মেসি। জয় নিশ্চিত হওয়ার পর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জয় তাঁকে উৎসর্গ করেন মেসি।ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের টানা দুই […]
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে থাকেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) […]