র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

র‍্যাব-৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (১৫ জুলাই) […]

৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) […]

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ বলেন, বেলা ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি মাইক্রোবাসে […]

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।একই সঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে […]

শিক্ষার গুণগত মান পুনরুদ্ধারে ব্যাপক সংস্কার আনছে জাতীয় বিশ্ববিদ্যালয়- ভাইস-চ্যান্সেলর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গত ১৭ বছরে দেশে শিক্ষার স্বাভাবিক বিকাশ ব্যাহত করা হয়েছে। আর এর পেছনে ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকল্পিত দলীয়করণ। এই দীর্ঘ সময়ে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও একাডেমিক সংস্কৃতিকে দুর্বল করে দেওয়া হয়েছে। সেই অচলাবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় […]

উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত

আর্জেন্টিনা ও ইংলেন্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে উত্তরায় বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জসীম উদ্‌দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্‌দীন রোডের ইউ-টার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত সাংবাদিকরা হলেন-সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান ও প্রাণের বাংলাদেশ পত্রিকার রবিউল […]

হালুয়াঘাট সনাতন যুব সংঘের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।হালুয়াঘাট সনাতন যুব সংঘের আয়োজনে ১৬ জুলাই/২৬ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত রথযাত্রায় সনাতন ধর্মের হাজার হাজার নারী পুরুষ শিশু অংশ গ্রহন করেন। প্রতি বৎসরের ন্যায় রথযাত্রা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির আকন পাড়া থেকে শুরু হয়ে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির […]

গাজীপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু, ২০ দিনব্যাপী চলবে রথ মেলা

ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকাল থেকেই গাজীপুর শহরে উৎসবের আমেজ বিরাজ করে। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রথখোলা ও […]

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা

কুমিল্লার লালমাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকাল ১১টায় লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ […]

বাংলাদেশিসহ দেড় শতাধিক অভিবাসী বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) অভিবাসন আটক কেন্দ্রে থাকা ১৫০ জনের বেশি অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহজুড়ে ধাপে ধাপে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন ১২৭ জন মিয়ানমারের, ৭ জন বাংলাদেশের, ৭ জন ভিয়েতনামের, ৫ জন পাকিস্তানের, ২ […]