ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা […]
লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত

নারায়ণগঞ্জের বারদী মন্দিরের শ্রী শ্রী লোকনাথ এর ভক্ত পরিচয় দিয়ে নগরীর খুলশীতে একটি হিন্দু পরিবারকে টার্গেট করে বাসা থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় এক ভন্ড প্রতারক।ঘটনাটি ২২ জুলাই বুধবার বেলা ১২ টার সময় চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান আবহাওয়া অফিস এলাকায় ঘটে। গ্রেফতার হওয়া আসামির নাম সরোয়ার সরদার প্রকাশ শ্রী রাখাল সাহা […]
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি নতুন করে আয়োজনের দাবি উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে। বৈশ্বিক পিটিশন ওয়েবসাইট ‘চেঞ্জ ডট অর্গ’-এ এই সংক্রান্ত একটি আবেদন চালু করেছেন গিজেলা সানচেজ নামের এক ফুটবল সমর্থক।গত রোববার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে এই আবেদন করেন তিনি।পিটিশনকারী সানচেজের দাবি, ম্যাচের সময় রেফারির বিতর্কিত কিছু […]
আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

লিওনেল স্কালোনির বক্তব্যেই স্পষ্ট, পরিবর্তনের হাওয়া বইতে চলেছে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনার স্কোয়াডে। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সবাই সদ্য সমাপ্ত আসরে ছিলেন না। তবে সেখানে উল্লেখযোগ্য বড় নাম নেই। অ্যাঞ্জেল ডি মারিয়া আগেই অবসর নিয়েছেন। তবে পরবর্তী বিশ্বকাপ আসর ২০৩০-এর আগে বেশ লম্বা হতে পারে সেই তালিকা।সময়ের নির্মম বাস্তবতাই হয়তো কয়েকটি অধ্যায়ের […]
কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমসের ২৩তম আসর। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা উড়িয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে বাংলাদেশ। অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস—এই চারটি ডিসিপ্লিনে দেশের ১৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।গ্লাসগোর এই আন্তর্জাতিক ক্রীড়া আসরকে ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। খেলা সরাসরি উপভোগ করতে অনেকে […]
আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে কয়েক দিন আগেই। কিন্তু স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেফারিং ও ভিএআরের বিতর্ক এখনো থামেনি। অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে স্পেনের ১-০ ব্যবধানের জয়ের পর ক্ষুব্ধ একদল আর্জেন্টাইন সমর্থক ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেন।এরই মধ্যে সেই পিটিশনে স্বাক্ষরের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। তবে ক্রীড়া আইনের দৃষ্টিতে এই উদ্যোগের বাস্তব প্রভাব […]
ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণার বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের […]
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর শুক্রবার (২৪ জুলাই) থেকে নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাধ্যতামূলক শ্রম (ফোর্সড লেবার) নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত এ শুল্ক আরোপ করা হয়েছে।একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে।হোয়াইট হাউসের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড […]
ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক জানান, দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এবং বহু সংসদ সদস্যের অনুরোধে তিনি অনশন ভেঙেছেন। দীর্ঘ […]
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবার এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দিয়েছেন মোদি। […]