কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মধ্যে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুর রহিম।ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল্লাহ আল মামুনকে একমাত্র আসামি করে পোড়াদহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করা হয়।মামলার এজাহারে বাদী আব্দুর রহিম উল্লেখ করেন, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে […]
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হামলায় আরও বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (২৫ […]
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত

সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে […]
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইরানে টানা দুই সপ্তাহ ধরে হামলা চালানোর পর গত দুই দিন ধরে সব ধরনের হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কাজে ব্যবহৃত ‘ইন্টারসেপ্টর ’ ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।রবিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে […]
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।মূলত প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।এদিকে প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই সঙ্গে […]
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারা এটিকে গণতন্ত্র ও জবাবদিহিতার বিজয় হিসেবে উল্লেখ করেছেন।গত ২৫ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও […]
নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না শুক্রবার বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্ত মেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা। তার ভাষায়, নারী ও শিশুদের হত্যা করে পার পাওয়া যায় না।মেইডাস টাচের প্রতিবেদক পাবলো মানরিকেজকে দেওয়া এক সাক্ষাৎকারে খান্না এ মন্তব্য করেন।এর আগে নিউ ইয়র্ক […]
এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ

এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠলেও তা ঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। এদিকে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।এতে সব প্রশ্নের সঠিক উত্তর ও নম্বর বণ্টন কীভাবে হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আংশিক উত্তরে পরীক্ষার্থীরা আংশিক নম্বর পাবেন, অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলে […]
প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায়

চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল এখন অনেকেরই পরিচিত সমস্যা। ব্যস্ত জীবন, মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং ক্লান্তির কারণে এই সমস্যা আরও বাড়ে। অনেকেই প্রসাধনী দিয়ে সাময়িকভাবে দাগ ঢাকার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু প্রসাধনী ব্যবহার করলেই এই সমস্যা দূর হয় না। এর পাশাপাশি প্রয়োজন সঠিক যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপন।বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ […]
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের

ভারতে নিট (জাতীয় মেডিকেল ভর্তি) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলনের পথে হেঁটেছে কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা দিল্লির গান্ধী স্মৃতিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।রাহুল গান্ধী বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যা […]