হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা

ময়মনসিংহের হালুয়াঘাটে দুইদিন ধরে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি স্থাপনা পৌর শহরের বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠান এবং উপজেলার একাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হালুয়াঘাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাঙ্গণ ও নিচতলায় পানি ঢুকে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের বহু দিনের […]
গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের টঙ্গী অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড় স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সূধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা আগষ্ট) রাত সাড়ে আটটায় টঙ্গী কনভেনশন হল সেন্টারে এই সভার আয়োজন করা হয়েছে । গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থাপনা করেন ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর […]
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

গাজীপুরের কালিয়াকৈরে কেয়া নামে এক শিক্ষার্থী হঠাৎ করেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার মৌচাক কামরাঙ্গা চালা এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাজারো মানুষের ঢল নামে।কেয়া ওই এলাকার আব্দুল কাইয়ুম দেওয়ানের সন্তান। বর্তমানে তার নাম রাখা হয়েছে আব্দুর কাবির দেওয়ান।পরিবার ও এলাকাবাসী […]
হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্তদের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অধিকাংশ পরিবারই চরম আর্থিক সংকটে পড়েছে। এক মূল্যায়ন জরিপে দেখা গেছে, চিকিৎসার খরচ বহন করতে প্রায় ৮৯ শতাংশ পরিবারকে ঋণ নিতে হয়েছে। আর প্রতি ১০টি পরিবারের মধ্যে প্রায় ছয়টি (৬১ শতাংশ) নিজেদের সঞ্চয় ভেঙে চিকিৎসার ব্যয় নির্বাহ করেছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব […]
ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাস ভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণত হয়েছে ময়লা-আবর্জনা ফেলার স্থানে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের […]
গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।ডা. জাহেদ উর রহমান বলেন, আগেও এ বিষয়ে […]
এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার

বাংলাদেশে বিশ্বকাপজয়ী অনেক ফুটবলারই এসেছেন। এ বছর ঘুরে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা, জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসুত ওজিল।লিওনেল মেসির আর্জেন্টিনা তো জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচও খেলেছে।শুরুটা হয়েছিল ২০০৬ সালে জিনেদিন জিদানের বাংলাদেশে আসার মধ্য দিয়ে। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স মিডফিল্ডার ২ দিনের সফরে এসেছিলেন। ২০২২ বিশ্বকাপ ট্রফি […]
দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন

যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন এক সময়ের ঢাকাই সিনেমার তারকা অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। খবরটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে […]
জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে কারাগার হতে মুক্ত হতে তার আর বাধা থাকল না।আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ […]
মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বোয়েসেল।গতরাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটি পৌঁছালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক তাদেরকে স্বাগত জানান। এ সময় তিনি প্রতিনিধি দলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।বোয়েসেল জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা […]