সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার বাজারে গেল ১৫ দিনে ৫০ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে […]
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর […]
ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার যেমন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, তেমনি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে […]
হালুয়াঘাট উপজেলা বিভিন্ন উন্নয়নে অর্থ আত্মসাৎ ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এক বার্তায় বলেন প্রিয় হালুয়াঘাটবাসী ,সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপনাদের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা আমার নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারিত তথ্যে অভিযোগে দাবি করা হয়েছে যে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন না করেই বিপুল পরিমাণ সরকারি […]
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ১ অক্টোবর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা […]
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিএসসিসি’র বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০ গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথির […]
কম বয়সেই বাড়ছে আর্থ্রাইটিসের ঝুঁকি

একসময় আর্থ্রাইটিসকে শুধু বার্ধক্যের রোগ মনে করা হলেও সেই ধারণা এখন বদলে গেছে। চিকিৎসকদের মতে, বর্তমানে তিরিশ-চল্লিশ বছর বয়সীদের মধ্যেও হাড়ের ক্ষয় ও আর্থ্রাইটিসের সমস্যা দ্রুত বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ স্থূলতা বা অতিরিক্ত ওজন।বিশেষজ্ঞদের ভাষ্য, বয়স, বংশগত কারণ বা পুরনো আঘাতের মতো ঝুঁকিগুলো এখনও গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ওজন হাঁটু, কোমর ও গোড়ালির মতো ওজন […]
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সরকারি কর্মসূচির গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।তিনি বলেন, মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের চাহিদা ও সচেতনতা তৈরি করা গেলে বাজারও সেই চাহিদা অনুসরণ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নীতিগত সংস্কার, কর-প্রণোদনা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং সহজ […]
বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রোববার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।অফিস আদেশে বলা […]
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক দায়িত্ব গ্রহণ করেছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়। পরে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)-এর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।মাদারীপুর জেলার বাসিন্দা মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]