শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার বাজারে গেল ১৫ দিনে ৫০ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।
প্রতি ট্রাকে রয়েছে ৯-১১ মেট্রিকটন কাঁচা মরিচ। আমদানি অনুমতির প্রথম দিনে একশো মেট্রিকটন কাঁচামরিচ আমদানী হয়েছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনুমতি পাওয়ার পর পরই দশ ট্রাক মরিচ এরই মধ্যে ভোমরা বন্দর দিয়ে দেশে এসেছে। এই মরিচ চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। আগামীকাল থেকেই মরিচের দাম কমে যাবে।
ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে। এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।
সাতক্ষীরা শহরের কাঁচা পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজি উৎপাদনও কমে গেছে। এর ফলে গেল ১৫ দিনে কাঁচা মরিচের দাম ছয় গুণ বেড়ে ৫০ টাকা থেকে ৩৫০ টাকায় দাঁড়ায়। আমদানি শুরু হয়েছে এখন দাম কমে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories