২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া

ভারত ও রাশিয়া ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে কাজ করছে। একই সঙ্গে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে।বিশেষ করে ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কাজ এগিয়ে চলছে। এছাড়া রাশিয়ায় দক্ষ ভারতীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগও দ্রুত বাড়ছে।রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বুধবার এএনআইকে দেওয়া […]
আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরাকের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘ফ্লাই বাগদাদের’ ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে সংস্থাটির দুটি যাত্রীবাহী উড়োজাহাজকেও নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।তবে সংস্থাটির মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে ইরানের ইসলামিক […]
কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি

কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী ক্রীড়াবিদ হওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ এক দুর্ঘটনার খবর পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাঁতারু চ্যাড লে ক্লোস। তিনি জানিয়েছেন, কেপ টাউনের সি পয়েন্টে অবস্থিত অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার এক দশকেরও বেশি সময়ের বাসস্থান পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় তার এক প্রতিবেশী মারা গেছেন।গত সপ্তাহে গ্লাসগোতে ছেলেদের ৪ গুণিতক […]
তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

মিসরীয় ফরোয়ার্ড ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার প্রক্রিয় চূড়ান্ত করতে যাচ্ছে তুর্কি ক্লাব ট্র্যাবজনস্পোর। বুধবার তিনি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক তাকে ঘিরে ধরে উল্লাসে মেতে ওঠেন।এ সময় ট্র্যাবজনস্পোরের জার্সি পরে সমর্থকদের অভিবাদনের জবাব দেন এই তারকা।৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়েন। লিভারপুলের হয়ে নয় […]
ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার টুর্নামেন্টের স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাবকে ঘিরে সৃষ্ট ঝড়ের মাঝে অবশেষে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের তৈরি পরিকল্পনায় ‘ভুল’ হয়েছিল মেনে নিলেও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন পেয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতির পদে বহাল থাকছেন তিনি।মরক্কোর রাবাতে বুধবার ফিফার আফ্রিকা কার্যালয়ে গভর্নিং বোর্ডের সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন ইনফান্তিনো। প্রস্তাবটি বাতিল […]
ভালো না খেললে আমাকে বাদ দিন’-ভারতীয় নির্বাচকদের কি এমন বার্তা দিয়েছেন রোহিত

ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিত শর্মা আছেন কি না, তা নিয়ে আলোচনা থামছেই না। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে নির্বাচকদের ভাবনায় তিনি কতটা আছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।তবে রোহিতকে নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেছেন, রোহিত শর্মা এখনো অবসরের কথা ভাবছেন না। […]
আবারো বন্যার আশঙ্কা, দেশের ১০ জেলায় সতর্কতা

দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে […]
চাহিদার চেয়ে বেশি আইসব্রেকারে ৭০০ কোটি ডলার ব্যয় ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলে নিজেদের সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ১১টি শক্তিশালী বরফভাঙা জাহাজ (পোলার আইসব্রেকার) তৈরি করতে প্রায় ৭০০ কোটি ডলারের একটি চুক্তি করা হয়েছে।এই পরিকল্পনার শুরু হয়েছিল আগস্টের এক রাতে। তখন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব হেলসিঙ্কির বাইরে নিজের গ্রীষ্মকালীন বাসভবনে ছিলেন। হঠাৎ তিনি ফোন […]
সোনার দামে বিশাল লাফ, ভরিতে বাড়ল কত

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বাজুস স্ট্যান্ডিং […]
চার বিভাগে ফের ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই চারটি বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও […]