থাইল্যান্ডে স্কুলে গোলাগুলিতে নিহত-৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নোনথাবুরির ডেবসিরিন নামে একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।থাইল্যান্ড পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্কুলে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রকে […]

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত-৭

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত […]

সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।শুক্রবার (৭ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল […]

উত্তরায় বেনামি ক্লাবে রফিকের জমজমাট জুয়ার আসর, নিরব ভূমিকায় উত্তরা পশ্চিম থানা প্রশাসন

উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় বেনামি এক ক্লাব বসিয়ে জমজমাট জুয়ার আসর চলছে সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত।কাটাকাটি বা ফ্ল্যাশ জুয়ার জমজমাট এই আসর পরিচালনা করছে রফিক নামক এক জুয়া ব্যবসায়ী। ভবনটিতে প্রথম দুই তলায় মার্কেট ও চতুর্থ তলায় একটি আবাসিক হোটেল থাকলেও, রফিকের হুমকি ধামকিতে কেউ মুখ খোলার সাহস […]

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

গ্রেফতার এড়াতে ঢাকার রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে মারা গেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫১)।পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আদালতের জারি করা গ্রেফতার পরোয়ানা কার্যকর করতে রমনা থানা পুলিশ তার বাসায় অভিযান চালায়। প্রাথমিকভাবে তাকে ফ্ল্যাটে খুঁজে না পাওয়া […]

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেন তিনি।সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে এ কর্ম পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছেন।দক্ষিণ সিটির […]

কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে শিশু‌দের অংশগ্রহণে জুলাই যোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি চিত্রাঙ্কন ও প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরু‌মে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রফিকুল ইসলাম আনছারী’র […]

সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করছেন।কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে […]

মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে শহীদ ও আহত পরিবারগুলোকে এসব ভবনে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও […]

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাকেই বলেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও প্রণালিটি দিয়ে নিরাপদ নৌচলাচলের […]